
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
চরচা প্রবাস ডেস্ক

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে আজ ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে।
কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব সফররত ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
অনুষ্ঠানের শুরুতে ধর্মমন্ত্রী ও কনসাল জেনারেল জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এরপর পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, দিবসটির তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লবের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) তার বক্তব্যে গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি সৌদি আরবের স্থানীয় আইন-কানুন ও নিয়মশৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

কনসাল জেনারেল তার বক্তব্যে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি স্বাধিকার আন্দোলনে আত্মদানকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন।
তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন যেকোনো অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থেকে প্রবাসে দেশের সম্মান বজায় রাখতে হবে। একই সঙ্গে তিনি বৈধ ও ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি জোরালো আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতারাও বক্তব্য দেন।

সবশেষে দেশ ও জাতির উত্তরোত্তর কল্যাণ, সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, জেদ্দার বাংলাদেশ হজ অফিস ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (বাংলা ও ইংরেজি মাধ্যম) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”