Advertisement

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানে যাত্রীর মৃত্যু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানে যাত্রীর মৃত্যু
ফাইল ছবি

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক যাত্রী মারা গেছেন।

Advertisement

আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৬-এ ওই যাত্রী অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি মাস্কাটে ডাইভার্ট করা হয়।

মৃত ছানোয়ারা বেগমের বাড়ি চট্টগ্রামে বলে জানান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল।

ইব্রাহীম খলিল চরচাকে বলেন, “বাংলাদেশ বিমানের ফ্লাইটটি জেদ্দা থেকে ছাড়ার পর বিমানেই অসুস্থ হয়ে পড়েন ওই নারী। পরে ফ্লাইটটি ডাইভার্ট করে মাস্কাটে অবতরণ করে। সেখানে স্থানীয় বিমানবন্দরের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

Advertisement

ইব্রাহীম খলিল জানান, ওই নারীর মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানো হবে।

মাস্কাট থেকে ফ্লাইটটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে।