Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ অক্টোবর, ২০২৬
২২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ অক্টোবর, ২০২৬
২২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, গোপনীয় নথিতে যা বলা হয়েছে

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১৩: ০৬
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, গোপনীয় নথিতে যা বলা হয়েছে
সৌদি আরবের পতাকা। ছবি: রয়টার্স

সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে দেশটিতে আটক ছিলেন। জেদ্দায় নিয়োজিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ উইংয়ের একটি গোপনীয় নথি থেকে এ তথ্য জানা গেছে।

Advertisement

গত ১৮ অক্টোবর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো নথিতে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত অপরাধ বা ব্যভিচারের অভিযোগে সৌদি আরবে কোনো বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের পূর্ববর্তী কোনো রেকর্ড নেই।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার।

Advertisement
Advertisement
Advertisement

নথিতে আরও বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে কিছু জানায়নি। এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের পরও আনুষ্ঠানিকভাবে তাদের অবহিত করা হয়নি।

১৪ অক্টোবর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সৌদি মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে ‘অশালীন কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে।

কনস্যুলেট জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ মামলাগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

নথিতে বলা হয়েছে, এর আগে পশ্চিম সৌদি আরবের বিভিন্ন কারাগারে নানা অপরাধে আটক বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিল কনস্যুলেট।

গত ৩০ সেপ্টেম্বর পাওয়া একটি তালিকায় নজরুল ও সুইটির নাম ছিল। তবে ওই তালিকায় তাদের সাজা সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। জানা গেছে, তারা দুজনই আল-মাজাল নামের একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

তালিকা অনুযায়ী, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত অপরাধের অভিযোগে ২০২৩ সালের ১ আগস্ট নজরুলকে আটক করা হয়। আর সুইটিকে ২ আগস্ট ‘ব্যভিচারের অভিযোগে’ আটক করা হয়।

নজরুলকে জেদ্দা সংশোধনাগারে এবং সুইটিকে জেদ্দা নারী কারাগারে রাখা হয়েছিল।

কনস্যুলেট জানিয়েছে, ওই তালিকায় তাদের কারও সাজা সম্পর্কে কোনো তথ্য ছিল না।

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কহীন বা অতীতের বিভিন্ন ঘটনার ভিডিও ছড়ানো হচ্ছে।

নথি অনুযায়ী, নৈতিকতাসংক্রান্ত বিভিন্ন মামলায় পশ্চিম সৌদি আরবের বিভিন্ন কারাগারে ৩০৬ জন বাংলাদেশি আটক ছিলেন। তাদের মধ্যে ১৪৭ জনের এক মাস থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হয়েছে।

কনস্যুলেট জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আইনি সহায়তা বা অন্য কোনো বিষয়ে তাদের কাছে কোনো অনুরোধ কিংবা যোগাযোগ করা হয়নি।

সৌদি কর্তৃপক্ষও তাদের সাজা বা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কনস্যুলেটকে কিছু জানায়নি।

মামলাগুলোর রায়ের অনুলিপি ও বিস্তারিত তথ্য চেয়ে কনস্যুলেট সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে।

নথিতে বলা হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

বিষয়: সৌদি আরবমৃত্যুদণ্ডবাংলাদেশিপ্রবাসীজেদ্দাকনস্যুলেটকনস্যুলেট জেনারেলের কার্যালয়মক্কাপ্রবাসী কল্যাণ মন্ত্রণালয়বাংলাদেশ দূতাবাসমামলাপররাষ্ট্র মন্ত্রণালয়
Advertisement
সর্বশেষ
  • ১

    তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে

  • ২

    দক্ষিণ কোরিয়ার সীমান্তে প্রচারমূলক সম্প্রচার আবার চালুর ঘোষণা উত্তর কোরিয়ার

  • ৩

    সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, গোপনীয় নথিতে যা বলা হয়েছে

  • ৪

    নরসিংদীতে ডাইং মিলে বয়লারের ত্রুটি থেকে আগুন, দগ্ধ অন্তত ৫

  • ৫

    Large Language Model আসলে কীভাবে কাজ করে?

সম্পর্কিত
  • বিমানের রিয়াদ ফ্লাইট ২৬ অক্টোবর, দাম্মামের ফ্লাইট শুরু হয়েছে

    বিমানের রিয়াদ ফ্লাইট ২৬ অক্টোবর, দাম্মামের ফ্লাইট শুরু হয়েছে

    সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমান।

  • ঢাকা থেকে সৌদিগামী ১৩৪ ফ্লাইট বাতিল বা স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার ২৫৪ যাত্রী

    ঢাকা থেকে সৌদিগামী ১৩৪ ফ্লাইট বাতিল বা স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার ২৫৪ যাত্রী

    বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। ফলে এসব ফ্লাইটের ২০ হাজার ২৫৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

  • আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে ভাবগাম্ভীর্যে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন

    আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে ভাবগাম্ভীর্যে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন

    তার বক্তব্যের শুরুতে বলেন, লালন সাঁইয়ের গান শেখায়, মানুষের প্রকৃত পরিচয় তার ধর্মে, বর্ণে বা জাতিতে নয়-বরং তার মনুষ্যত্বে। প্রবাসে মাতৃভূমি থেকে দূরে থাকলেও লালনের এই মানবতাবাদী মূল্যবোধই আমাদের শিকড়ের সাথে যুক্ত রাখে।

  • মানব পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে লাটভিয়ায় এক বাংলাদেশির মৃত্যু, অভিযুক্ত ৯

    মানব পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে লাটভিয়ায় এক বাংলাদেশির মৃত্যু, অভিযুক্ত ৯

    গত ১২ অক্টোবর লাটভিয়ার পুলিশ বার্তার মাধ্যমে পরিবারকে জানায়, ৭ অক্টোবর সোহেলকে একটি জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন সেখানেই তার মৃত্যু হয়।