
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব

সৌদি আরবে মদিনা থেকে জেদ্দাগামী সড়কে ভয়াবহ এক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাতজনই আল আবির কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের কয়েকজনের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বলে জানা গেছে।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে।
এ ছাড়া, কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার মাত্র এক মাস বয়সী কন্যা শিশুও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং মরদেহগুলো কবে নাগাদ বাংলাদেশে পাঠানো হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
একই পরিবারের একাধিক সদস্যসহ সাত বাংলাদেশির এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার-পরিজন, স্বজন, সহকর্মী এবং সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”