Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

জেদ্দায় অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এসএমই শোকেস’ সেমিনার

বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৫
জেদ্দায় অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এসএমই শোকেস’ সেমিনার
‘বাংলাদেশ এসএমই শোকেস’ সেমিনারে অংশগ্রহণ করা বাংলাদেশি ও সৌদি ব্যবসায়ীরা। ছবি: বাহার উদ্দিন বকুল

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ এসএমই শোকেস: প্রিমিয়াম প্রোডাক্টস ফর সৌদি মার্কেট’ শীর্ষক বিশেষ সেমিনার ও পণ্য প্রদর্শনী।

Advertisement
Advertisement
Advertisement

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের সহযোগিতায় সম্প্রতি স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে এই সেমিনার ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পণ্য প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় ও প্রিমিয়াম মানের এসএমই পণ্য প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে অংশ নেওয়া পণ্যগুলো উপস্থিত সৌদি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

সেমিনারে বাংলাদেশের এসএমই খাতের সম্ভাবনা, পণ্যের মান নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধির কৌশল নিয়ে বক্তব্য উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার।

Advertisement
Advertisement
Advertisement

বক্তব্য দেন কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন ও জেদ্দা চেম্বার অব কমার্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বন্দর রেদা প্রমুখ। সঞ্চালনা করেন কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা।

বক্তারা বাংলাদেশের পাটজাত পণ্য, হস্তশিল্প, চামড়াজাত পণ্য, সিরামিক এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের প্রিমিয়াম মানের পণ্যগুলো কীভাবে সৌদি বাজারে আরও শক্তিশালী ও স্থায়ী অবস্থান তৈরি করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

ছবি: বাহার উদ্দিন বকুল
ছবি: বাহার উদ্দিন বকুল

আলোচনায় বাংলাদেশি পণ্যের রপ্তানি বহুমুখীকরণ, সৌদি আরবের ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশBangladesh at the Jeddah Festival 1

মো. সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সৌদি আরবের বাজারে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা ও সম্ভাবনা রয়েছে। এ ধরনের শোকেস দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ স্থাপন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ছবি: বাহার উদ্দিন বকুল
ছবি: বাহার উদ্দিন বকুল

বন্দর রেদা তার বক্তব্যে মানসম্মত পণ্য আমদানির ক্ষেত্রে বিদেশি ব্যবসায়িক অংশীদারদের স্বাগত জানান। তিনি সৌদি বাজারে বাংলাদেশি উদ্যোক্তাদের সুযোগ সম্প্রসারণে জেদ্দা চেম্বারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সেমিনারে অনলাইনে রিয়াদে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং এফবিসিসিআই ও সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্সের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা যুক্ত ছিলেন।

এছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় এসএমই পণ্য প্রস্তুতকারক, রপ্তানিকারক ও উদ্যোক্তারাও এতে অংশ নেন।

জেদ্দা চেম্বার অব কমার্স, সৌদি ফেডারেশন অব চেম্বারস এবং সৌদি-বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধিসহ সৌদি আরবের স্বনামধন্য ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সেমিনারে উপস্থিত ছিলেন।

ছবি: বাহার উদ্দিন বকুল
ছবি: বাহার উদ্দিন বকুল

অংশগ্রহণকারী ব্যবসায়ী ও উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব সৃষ্টি এবং স্থানীয় ক্রেতাদের আস্থা অর্জনের ক্ষেত্রে এই ‘বাংলাদেশ এসএমই শোকেস’ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।

বিষয়: সৌদি আরববাংলাদেশিব্যবসা–বাণিজ্যব্যবসায়ীপ্রদর্শনীকনস্যুলেটসেমিনারপণ্যমেলাজেদ্দাবাংলাদেশ কনস্যুলেট
সর্বশেষ
  • ১

    হামের রোগীর হচ্ছে ডেঙ্গু, ডেঙ্গু রোগীর আবার হাম হচ্ছে!

  • ২

    বিলুপ্ত হলো র‌্যাব, নতুন বাহিনী এসআরবি

  • ৩

    আশির দশকের ছবির ট্রেন্ড: চ্যাটজিপিটিতে নিজের ছবি আপলোডে ঝুঁকি কতটা?

  • ৪

    সুকুমার রায়ের লেখা সবই কি ‘ননসেন্স?

  • ৫

    হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১১৯৪

সম্পর্কিত
  • সুইডেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সরব উপস্থিতি

    বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের জন্য এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা একদিকে যেমন রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ, তেমনি সুইডেনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ কতটা বাড়ছে, সেটিও এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।