Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

ফিলিপ আইল্যান্ডের শেষ মোটরসাইকেল রেস প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল

নভোনীল রহমান, সিডনি, অস্ট্রেলিয়া থেকে

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৮: ৪৭
ফিলিপ আইল্যান্ডের শেষ মোটরসাইকেল রেস প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ফিলিপ আইল্যান্ডে শেষ মোটোজিপি আয়োজনের মূল রেস বাতিলের পর বৃষ্টিভেজা সার্কিটে বিদায়ী ল্যাপে অংশ নেয় রেসাররা। দুই পাশে দাঁড়িয়ে তাদের অভিবাদন জানায় অসংখ্য দর্শক। ২৫ অক্টোবর ২০২৬। ছবি: মোটোজিপির ফেসবুক

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ফিলিপ আইল্যান্ডে অনুষ্ঠিত মোটরসাইকেল রেসিংয়ের বিশ্বখ্যাত প্রতিযোগিতা ‘অস্ট্রেলিয়ান মোটোজিপি গ্রাঁ প্রি ২০২৬-এর মূল রেস প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে।

Advertisement

আজ রোববার বৃষ্টি ও দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয় আয়োজক কর্তৃপক্ষ। একই কারণে মোটো ২ ও মোটো ৩ বিভাগের প্রতিযোগিতাও বাতিল করা হয়েছে।

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার মোটরস্পোর্ট ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকা ফিলিপ আইল্যান্ড সার্কিটে এটিই ছিল শেষ নির্ধারিত মোটোজিপি আয়োজন। আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সাল থেকে অস্ট্রেলিয়ান মোটোজিপি গ্রাঁ প্রি অনুষ্ঠিত হবে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। আগামী বছরের ১২ থেকে ১৪ নভেম্বর অ্যাডিলেডের নতুন স্ট্রিট সার্কিটে প্রথমবারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। এ লক্ষ্যে ২০৩২ সাল পর্যন্ত ছয় বছরের চুক্তি সম্পন্ন হয়েছে।

রোববার স্থানীয় সময় দুপুর ২টায় মূল প্রতিযোগিতা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বৈরী আবহাওয়ার কারণে রেসের সময়সূচি একাধিকবার পরিবর্তন করা হয়। পরিস্থিতির উন্নতির আশায় কয়েক ঘণ্টা অপেক্ষা করেও শেষ পর্যন্ত প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি।

Advertisement
Advertisement
Advertisement

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঘন মেঘ ও দৃশ্যমানতা কমে যাওয়ায় জরুরি চিকিৎসা হেলিকপ্টার নিরাপদে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। প্রতিযোগিতা চলাকালে কোনো রেসার গুরুতর আহত হলে দ্রুত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নিশ্চিত করা বাধ্যতামূলক। ফলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে না পারায় রেস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত না হলেও ঐতিহাসিক ফিলিপ আইল্যান্ড সার্কিটকে বিদায় জানাতে রেসারদের জন্য বিশেষ প্রদর্শনী ল্যাপের আয়োজন করা হয়। নিরাপত্তা গাড়ির পেছনে দুবার সার্কিট প্রদক্ষিণ শেষে তারা মূল সড়কে থেমে উপস্থিত দর্শকদের শুভেচ্ছা জানান।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ফিলিপ আইল্যান্ড সার্কিটে মোটোজিপির শেষ রেস দেখার অপেক্ষায় দর্শকেরা। ২৫ অক্টোবর ২০২৬। ছবি: এবিসির সৌজন্যে
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ফিলিপ আইল্যান্ড সার্কিটে মোটোজিপির শেষ রেস দেখার অপেক্ষায় দর্শকেরা। ২৫ অক্টোবর ২০২৬। ছবি: এবিসির সৌজন্যে

এর আগে গতকাল শনিবার অনুষ্ঠিত স্প্রিন্ট রেসে দুর্দান্ত পারফরম্যান্স করে জয়লাভ করেন স্পেনের তারকা রেসার মার্ক মার্কেজ। দ্বিতীয় স্থান অর্জন করেন তার ছোট ভাই অ্যালেক্স মার্কেজ এবং তৃতীয় হন ইতালির ফাবিও দি জিয়ানান্তোনিও।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বক্সিং প্রতিযোগিতা চলাকালে বাইরে গুলিবর্ষণ, আহত ৪Several people have been shot at Fitzy’s Loganholme south of Brisbane

শনিবারের প্রতিযোগিতায় মার্ক মার্কেজের প্রধান প্রতিদ্বন্দ্বী হোর্হে মার্টিন দুর্ঘটনার শিকার হন। অষ্টম ল্যাপে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার পর আহত মার্টিনকে রোববারের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুপযুক্ত ঘোষণা করা হয়।

স্প্রিন্ট রেসে জয়ের মাধ্যমে বিশ্বচ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ফিরে পান মার্ক মার্কেজ। রোববারের মূল রেস বাতিল হওয়ায় তার সেই অবস্থান অপরিবর্তিত রয়েছে।

ফিলিপ আইল্যান্ডের সমুদ্রঘেরা মনোরম পরিবেশ, দ্রুতগতির বাঁক ও চ্যালেঞ্জিং ট্র্যাকের কারণে এই সার্কিট বিশ্বজুড়ে মোটরসাইকেল রেসিংপ্রেমীদের কাছে বিশেষ জনপ্রিয়। ১৯৯৭ সাল থেকে অস্ট্রেলিয়ান মোটোজিপির নিয়মিত আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক মোটরস্পোর্ট অঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করে ফিলিপ আইল্যান্ড।

বৃষ্টিভেজা ফিলিপ আইল্যান্ড সার্কিটে বিদায়ী ল্যাপ চলাকালে দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান স্পেনের তারকা রেসার মার্ক মার্কেজ। ২৫ অক্টোবর ২০২৬। ছবি: মোটোজিপির ফেসবুক
বৃষ্টিভেজা ফিলিপ আইল্যান্ড সার্কিটে বিদায়ী ল্যাপ চলাকালে দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান স্পেনের তারকা রেসার মার্ক মার্কেজ। ২৫ অক্টোবর ২০২৬। ছবি: মোটোজিপির ফেসবুক

এবারের প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। বিশেষ করে ঐতিহাসিক এই সার্কিটে শেষবারের মতো মোটোজিপির মূল প্রতিযোগিতা উপভোগ করার অপেক্ষায় ছিল অসংখ্য দর্শক। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি।

অন্যদিকে, অ্যাডিলেডে নতুন আয়োজনকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। শহরের কেন্দ্রস্থলে নির্মিতব্য ৪ দশমিক ১৩ কিলোমিটার দীর্ঘ স্ট্রিট সার্কিটে ১৫টি বাঁক থাকবে। নতুন এই সার্কিটে মোটোজিপি আয়োজনের মাধ্যমে দক্ষিণ অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মোটরস্পোর্টের নতুন অধ্যায় শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ফিলিপ আইল্যান্ডে শেষ মোটোজিপি আয়োজনটি তাই প্রতিযোগিতার উত্তেজনার পরিবর্তে প্রতিকূল আবহাওয়া, দর্শকদের হতাশা এবং রেসারদের আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো।

বিষয়: অস্ট্রেলিয়াভিক্টোরিয়ামোটরসাইকেলপ্রতিযোগিতাবাতিলআবহাওয়াবৃষ্টিঝড়বজ্রপাতদর্শনার্থী
Advertisement
সর্বশেষ
  • ১

    এক মাঠে ৫২ জাতের ধানের প্রদর্শনী

  • ২

    দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

  • ৩

    ঢাকায় বৈশ্বিক গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ শুরু

  • ৪

    দেশে প্রথমবারের মতো গ্রিন বন্ড ইস্যু করবে ব্র্যাক ব্যাংক

  • ৫

    ইরানে নতুন হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, পাল্টা আঘাতের হুমকি তেহরানের

সম্পর্কিত
  • দেশে ফিরল মানব পাচারকারীদের নির্যাতনের শিকারে মারা যাওয়া সোহেলের মরদেহ

    দেশে ফিরল মানব পাচারকারীদের নির্যাতনের শিকারে মারা যাওয়া সোহেলের মরদেহ

    মানব পাচারকারীদের মাধ্যমে ইতালি যাওয়ার পথে নির্যাতনের শিকার হয়ে লাটভিয়ায় মারা যাওয়া বাংলাদেশি নাগরিক সোহেল রানার মরদেহ আজ রোববার দেশে ফিরেছে। ৪৫ বছর বয়সী সোহেল রানার মরদেহ বেলা ৩টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে তার বাড়িতে পৌঁছায়। তিনি আবুল হাশেমের ছেলে। মরদেহ বাড়িতে পৌঁছালে

  • অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বক্সিং প্রতিযোগিতা চলাকালে বাইরে গুলিবর্ষণ, আহত ৪

    অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বক্সিং প্রতিযোগিতা চলাকালে বাইরে গুলিবর্ষণ, আহত ৪

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে হঠাৎ একাধিক গুলির শব্দ শোনা যায়। এতে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপত্তার জন্য দৌড়ে আশপাশের কক্ষে আশ্রয় নেয়।

  • বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবল বিস্ময় বালক ক্যাভান সুলিভান

    বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবল বিস্ময় বালক ক্যাভান সুলিভান

    ক্যাভান সুলিভানের সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্য—ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নিজের উন্নতি অব্যাহত রাখা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় দলে জায়গা শক্ত করা। এরপর পরিকল্পনা অনুযায়ী ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারলে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন তিনি।

  • সৌদি আরবে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে বন্দী রয়েছে: শামা ওবায়েদ

    সৌদি আরবে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে বন্দী রয়েছে: শামা ওবায়েদ

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিভিন্ন অভিযোগে সৌদি আরবের বিভিন্ন কারাগারে আনুমানিক সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দী রয়েছে।