বাতিল

আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারে বাধা, দিল্লি পুলিশের অস্বীকার
বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বক্তাদের অংশগ্রহণে নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ায় (এফসিসি) ইউরোপ-এশিয়া সম্পর্কবিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনার শেষ মুহূর্তে বাতিল হয়েছে। ‘কিছু বিতর্কের’ কথা উল্লেখ করে অনুষ্ঠানটি না করার নির্দেশ দেয় দিল্লি পুলিশ।

বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা বাংলাদেশ মান থেকে বিভিন্ন প্যারামিটারে নিম্নমানের পাওয়া গেছে। বিএসটিআই ল্যাবরেটরি পরীক্ষার প্রাপ্ত ফলাফলে দেখা যায়: বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের উৎপাদিত কারি পাউডার হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালাভুনা মসলা, গরুর মাংসের মসলা ও মাছের মসলা মান উত্তীর্ণ হতে পারেনি।

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল, ভিসা বাতিল হওয়ার শঙ্কায় অনেকে
যুক্তরাষ্ট্র–ইসরাইলের ইরান আক্রমণের জেরে মধ্যপ্রাচ্যে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। গত পাঁচ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হলো। একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন দেশে আটকে পড়া প্রবাসীরা।

‘ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ একটি কালো আইন’
ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবিতে ৪ জানুয়ারি (২০২৫) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে আটাব সদস্য কল্যাণ ঐক্যজোট।

৮০ হাজার অভিবাসনপ্রত্যাশীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

৬ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। দেশটির আইন ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

যুক্তরাষ্ট্রে গিয়ে চুরি করলে ভিসা বাতিল
যুক্তরাষ্ট্রে গিয়ে কেউ চুরি বা হামলার ঘটনা ঘটালে তাঁর ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে ভারতের যুক্তরাষ্ট দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দূতাবাসের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পাল্টাপাল্টি হামলার জেরে ভারত–পাকিস্তানে বহু ফ্লাইট বাতিল
বিবিসি জানিয়েছে, বেশ কয়েকটি ভারতীয় উড়োজাহাজ সংস্থা ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তাদের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে। রাজস্থান ও পাঞ্জাবসহ সীমান্তবর্তী কয়েকটি নগরেও উড়োজাহাজ চলাচল বাতিল করা হয়েছে।

পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত
পাকিস্তানের সঙ্গে থাকা অভিন্ন নদী সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে চুক্তিটি বাতিল করল নয়াদিল্লি।

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও
যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কঠোর পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশ ভারতের, ১৪ শতাংশ চীনের। এ ছাড়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, বাংলাদেশের শিক্ষার্থীরাও এই তালিকায় রয়েছে।

ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের দাবিতে পিটিশনে ২ লাখের বেশি স্বাক্ষর
বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের দাবিতে দেশটির ২ লাখেরও বেশি নাগরিক এক পার্লামেন্টারি পিটিশনে স্বাক্ষর করেছেন। তাদের অভিযোগ, ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কানাডার সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছেন।



