
ঢাকা থেকে সৌদিগামী ১৩৪ ফ্লাইট বাতিল বা স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার ২৫৪ যাত্রী
বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। ফলে এসব ফ্লাইটের ২০ হাজার ২৫৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
চরচা প্রবাস ডেস্ক

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। এর প্রেক্ষিতে আগামী ২৬ অক্টোবর রিয়াদে একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ২৫ অক্টোবর (ঘড়ির কাঁটা অনুযায়ী ২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা রয়েছে।
সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমান।
এদিকে বুধবার সৌদি আরবের দাম্মামে ফ্লাইট পরিচালনা আবার শুরু করেছে বিমান। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
জেদ্দার রুটে ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এরপর ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট চলবে।
মদিনায় ১৮ অক্টোবর থেকে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে স্বাভাবিক নিয়মে ফ্লাইট চলাচল করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে এয়ারলাইনস।
ফ্লাইটের সূচিতে আরও কোনো পরিবর্তন এলে যাত্রীদের তা জানানো হবে। বুকিং ও ভ্রমণের তথ্যের জন্য যাত্রীদের বিমানের বিক্রয়কেন্দ্রগুলোতে (সেলস অফিস) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা থেকে সৌদিগামী ১৩৪ ফ্লাইট বাতিল বা স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার ২৫৪ যাত্রী
বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। ফলে এসব ফ্লাইটের ২০ হাজার ২৫৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে ভাবগাম্ভীর্যে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন
তার বক্তব্যের শুরুতে বলেন, লালন সাঁইয়ের গান শেখায়, মানুষের প্রকৃত পরিচয় তার ধর্মে, বর্ণে বা জাতিতে নয়-বরং তার মনুষ্যত্বে। প্রবাসে মাতৃভূমি থেকে দূরে থাকলেও লালনের এই মানবতাবাদী মূল্যবোধই আমাদের শিকড়ের সাথে যুক্ত রাখে।

মানব পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে লাটভিয়ায় এক বাংলাদেশির মৃত্যু, অভিযুক্ত ৯
গত ১২ অক্টোবর লাটভিয়ার পুলিশ বার্তার মাধ্যমে পরিবারকে জানায়, ৭ অক্টোবর সোহেলকে একটি জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন সেখানেই তার মৃত্যু হয়।

ভ্যানকুভারে নতুন অভিবাসীদের জন্য জিভিবিসিএ-এর ক্যারিয়ার অ্যান্ড সেটেলমেন্ট কর্মশালা
এই বিশেষ কর্মশালাটি কমিউনিটির কাছ থেকে অভূতপূর্ব সাড়া ও প্রশংসা লাভ করেছে। আয়োজনে অংশগ্রহণকারীরা সবাই এই ধরনের উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী, প্রয়োজনীয় ও কানাডার জীবনের সঠিক রূপরেখা গঠনে অত্যন্ত উপকারী বলে অভিহিত করেন।