Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো নিয়ে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সংবাদ সম্মেলন

বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫৯
সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো নিয়ে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সংবাদ সম্মেলন
ছবি: বাহার উদ্দিন বকুল

মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ সৌদি আরবে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে জেদ্দায় শুরু হচ্ছে চতুর্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬। চার দিনব্যাপী (২৪ থেকে ২৭ সেপ্টেম্বর) এই এক্সপো জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরা এবং মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগাতে এবারের এই মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের ১১টি প্রতিষ্ঠান।

এই মেলায় বাংলাদেশের অংশগ্রহণ এবং সৌদি বাজারে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক পণ্যের রপ্তানি বহুমুখীকরণের এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরতে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে গত মঙ্গলবার এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক জোরদারে এই এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা।

Advertisement
Advertisement
Advertisement

সম্মেলনে জানানো হয়, সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নের প্রেক্ষাপটে দেশটির বাজারে আন্তর্জাতিক মানসম্পন্ন পোশাক ও ফ্যাশন পণ্যের চাহিদা বাড়ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের টেক্সটাইল, তৈরি পোশাক ও ফ্যাশন শিল্পের উপস্থিতি সৌদি বাজারে রপ্তানি সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্প গুণগত মান, সৃজনশীলতা ও প্রতিযোগিতামূলক মূল্যের কারণে ইতিমধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে এই সক্ষমতাকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই এবারের এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ছবি: বাহার উদ্দিন বকুল
ছবি: বাহার উদ্দিন বকুল

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনস্যুলার (কাউন্সিলর) এ এস এম সায়েম, কাউন্সেলর (শ্রম) খন্দকার সেরাজুস সালেকীন ও তৃতীয় সচিব নুরুল আলম।

জেদ্দায় অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এসএমই শোকেস’ সেমিনারSeminar in Jeddah 1

বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশের এই অংশগ্রহণ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো হলো—

জাকারিয়া নিটওয়্যার লিমিটেড; আলেয়া অ্যাপারেলস লিমিটেড; এম/এস এএইচকিউ অ্যাপারেলস; মডেস্ট অ্যাটায়ার বাই জাহান; ইটন ফ্যাশনস লিমিটেড; বুনাম গার্মেন্টস লিমিটেড; স্বপ্নীল হাউজ; বেল বটম লিমিটেড; মার্কার; আল-নূর গার্মেন্টস লিমিটেড ও সওদা ফ্যাশন।

চার দিনব্যাপী এই মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বাধুনিক গার্মেন্টস পণ্য, নিটওয়্যার, ফ্যাশনওয়্যার, টেক্সটাইল ও হস্তশিল্প প্রদর্শন করবে।

ছবি: বাহার উদ্দিন বকুল
ছবি: বাহার উদ্দিন বকুল

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের পরিধি আরও বিস্তৃত হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের সুনাম বৃদ্ধি এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়: সৌদি আরবফ্যাশনবাংলাদেশিপোশাকপোশাক শিল্পজেদ্দাবাংলাদেশ কনস্যুলেটবাংলাদেশি প্রতিষ্ঠানএক্সপো
সর্বশেষ
  • ১

    তেলের দামের ধাক্কায় কাবু শিল্পখাত

  • ২

    ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

  • ৩

    প্রীতিলতা ওয়াদ্দেদার: যে বীরকন্যাকে আমরা ভুলে গেছি

  • ৪

    সুনামগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

  • ৫

    সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো নিয়ে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সংবাদ সম্মেলন

সম্পর্কিত
  • বাংলাদেশি আইটি পেশাজীবীদের জন্য মালয়েশিয়ায় বড় কর্মসংস্থানের সুযোগ

    বাংলাদেশি আইটি পেশাজীবীদের জন্য মালয়েশিয়ায় বড় কর্মসংস্থানের সুযোগ

    মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ দেওয়া গেলে মালয়েশিয়ার শ্রমবাজারে তাদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।”

  • ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

    ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

    ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের দক্ষ জনশক্তির প্রশংসা করেন এবং বৈধ অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে উভয় দেশের শ্রমবাজারের সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

  • স্ত্রীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

    স্ত্রীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

    ব্যক্তিগত সুবিধা পাওয়ার উদ্দেশ্যে বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের আদালতে মামলা করার ঘটনা এটিই প্রথম।

  • প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান অভিযুক্তের যাবজ্জীবন

    প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান অভিযুক্তের যাবজ্জীবন

    রাজবাড়ীর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. ইউসুফ হোসেন অভিযুক্তের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।