
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. রায়হান খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনসের চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাকে বহিষ্কার করেছেন।
এদিকে, ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. এনামুল হক সজীব, অধ্যাপক শান্টু বড়ুয়া, ড. আলী মোহাম্মদ কাওসার এবং মো. আমজাদ হোসেন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী মো. রায়হান খান বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সঙ্গে সংযুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।