
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, আহত অন্তত ৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনার পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় একটি ফিটনেস সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
চরচা ডেস্ক

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। খবর ইউএনবির।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে মিরপুরে তিন প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছেন।
শরিফুল ইসলাম জানান, সদর দপ্তরে একটি মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিক এসব কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। নিরাপত্তা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, নিরাপত্তা কার্যক্রম পরিচালনা ও সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন।
শরিফুল ইসলাম বলেন, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সংশ্লিষ্ট এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জনসংযোগ কর্মকর্তা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, আহত অন্তত ৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনার পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় একটি ফিটনেস সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

বিনা জামানতে ঋণ পাবেন শিক্ষার্থীরাও
দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এক হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় শিক্ষার্থীরাও বৃত্তিমূলক প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও উৎপাদনশীল কর্মকাণ্ডের জন্য অভিভাবকের গ্যারান্টিতে বিনা জামানতে ঋণ পাবেন।

ঢাকার মগবাজারে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে রিফাত আব্দুল্লাহ (১৮) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিসিকের ৩৮১ কারখানা বন্ধ, নতুন করে চালু ২২টি
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরীগুলোতে ৩৮১টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা পুনরায় সচল করার উদ্যোগের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে।