
রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে কিশোর আহত
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের তৎপরতা ঠেকাতে গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। ভাড়াটেদের বাসায় পরিবারের সদস্যদের বাইরে কোনো বহিরাগত ব্যক্তি কিংবা অপরাধ চক্রের সদস্য অবস্থান করলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
গতকাল সোমবার কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন কালিয়াকৈর পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটেরা নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে আশ্রয় দিয়ে থাকলে অথবা কোনো বহিরাগত অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে দ্রুত কালিয়াকৈর থানা কিংবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে। এ বিষয়ে বাড়ির মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি প্রশাসনকে না জানানো হলে এবং এ কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, তার দায় সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপর বর্তাবে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে বহিরাগতরা প্রবেশ করে যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যেই এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত কয়েক দিন ধরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চলছে। বিশেষ করে কালিয়াকৈর এলাকায় এ শ্রমিক আন্দোলনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।

রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে কিশোর আহত
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিল করার ঘটনায় ১৬১ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: জাহেদ
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সাজাপ্রাপ্ত আসামি হাওয়ায় শেখ হাসিনার ক্ষেত্রে ‘অনেক মৌলিক অধিকার কার্যকর হবে না’ বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাডভোকেটস এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।