
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

গাজীপুরে হামলায় আহত হয়ে এক সহকর্মীর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে আজ বৃহস্পতিবার সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে হাজিরা দেওয়ার পর সাভার পৌরসভার হেমায়েতপুর, ফুলবাড়িয়া ও উলাইল এলাকার প্রায় ৩০টি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মস্থল থেকে বেরিয়ে আসে। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়ক ও আশপাশের সড়কে বিক্ষোভ করে।
একইভাবে আশুলিয়ার শ্রমিকেরাও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেয়। এতে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ কয়েকটি স্থান থেকে তাদের সরিয়ে দিলে বিক্ষোভকারীরা আশপাশের সড়কে চলে যায়।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শ্রমিকেরা জানান, মজুরি বোর্ড ডিসেম্বর থেকে মজুরি বাড়ানোর ঘোষণা দিলেও প্রস্তাবিত বৃদ্ধির পরিমাণ এখনো নির্ধারণ করেনি। এ দাবিতেও তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
এদিকে, অস্থিরতার মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আশুলিয়ার প্রায় ৭০টি পোশাক কারখানায় বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।
গত ২ নভেম্বর গাজীপুরে একটি পোশাক কারখানায় হামলার ভিডিও ধারণ করার সময় মারধরের শিকার হন তৌফিক হোসেন। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বুধবার বিক্ষোভকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের একটি ভ্যান ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
নতুন করে বিক্ষোভ হলেও বৃহস্পতিবার সাভারের শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল।
ভাঙচুর ও নতুন করে অস্থিরতা এড়াতে শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, পোশাকশিল্পাঞ্চলে বিশৃঙ্খলা প্রতিরোধের কথা জানিয়ে বৃহস্পতিবার আশুলিয়ায় সড়ক সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরা।
দুপুর ১২টার দিকে নবীনগরের জয় রেস্তোরাঁর সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে বিএনপির নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে মোটরসাইকেল শোভাযাত্রা করে। এরপর তারা আবার সমাবেশস্থলে ফিরে আসে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
এ ছাড়া, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির ঢাকা জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম এবং স্বেচ্ছাসেবক দলের ঢাকা জেলা শাখার আহ্বায়ক নাজমুল হাসান অভি উপস্থিত ছিলেন।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।