
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রলবোমা ছুঁড়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
তবে বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত পৌনে ১২টার দিকে একটি মোটসাইকেলে এসে দু’যুবক ভবনের সিড়ি লক্ষ্য করে পেট্রলবোমাটি নিক্ষেপ করে। কাঠ বা কাগজ জাতীয় কিছু না থাকায় আগুনটি ছড়াতে পারেনি। কিছুক্ষণ জ্বলে থাকার পর আগুন নিভে যায়।
খুলনা সদর থানার এসআই মো. আশরাফ হোসেন বলেন, ‘‘সংবাদ পেয়ে আমরা সেখানে উপস্থিত হই। পেট্রলবোমাটি নগর ভবনের সিড়ির ওপর ফেলা হয়েছিল। স্থানীয় ও পুলিশের সহায়তা তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।’’
এ বিষয় জানতে চাইলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হাকিম রিপন চরচাকে বলেন, ‘‘একটি মহল খুলনাকে অস্থিতিশীল করতে এই ঘটনা ঘটিয়েছে। তবে এই ঘটনা কারা ঘটিয়েছে, আমরা তাদের সনাক্ত করে ফেলেছি। খুব দ্রুত তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’’
সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু চরচাকে জানান, পতিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ করতে পারে।
নজরুল ইসলাম মঞ্জু দাবি করেন, ‘‘খুলনায় চাঁদাবাজি, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থানের কারণে সন্ত্রাসে জড়িত মহলও এই ঘটনা ঘটাতে পারে। এই বিষয়টি পুলিশ তদন্ত করছে।’’

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।