Advertisement

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে গিয়ে যুবক আটক

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে গিয়ে যুবক আটক
প্রতীকী ছবি

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে গিয়ে ফাহাদ হোসেন (২৪) নামে এক যুবক আটক হয়েছেন। আজ বুধবার ভোররাতে নগরীর শিববাড়ি মোড় থেকে তাকে আটক করা হয়। ফাহাদ নগরীর শেখপাড়ার হাসান উদ্দিনের ছেলে।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোররাতে তিনজন যুবক একটি মোটরসাইকেলে এসে শিববাড়ি মোড়ে অবস্থান নেয়। এ সময় একজন স্তম্ভের কাছে যায়। সন্দেহ হলে তাকে তল্লাশি চালায় স্থানীয় কয়েকজন। এ সময় তার কাছ থেকে বোতলভর্তি পেট্রোল ও পটকা জাতীয় কিছু বস্তু উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ফাহাদকে থানায় নিয়ে যায়।

Advertisement

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম চরচাকে বলেন, “আগুন দেওয়ার উদ্দেশ্যে নগরীর শিববাড়ী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে যায় তিনজন। জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় ফাহাদকে এক বোতল পেট্রোল ও একটি পটকাসহ আটক করা হয়। তাদের উদ্দেশ্য ছিল স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া।”

অন্য দুজনের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে এই ঘটনার খবর পেয়ে আজ দুপুর ১টার দিকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “এই ধরনের নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে।”