
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রোম্যান খীসা নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
এশিয়ান গেমসে বাংলাদেশকে আগে প্রতিনিধিত্ব করলেও আন্তর্জাতিক ক্রিকেটে রিপন মণ্ডলের আসল সূচনা হলো নিউজিল্যান্ডের বিপক্ষেই। টি-টোয়েন্টি দলে তাকে নেওয়াই হয়েছে ‘ডেথ ওভারে’ রীতিমতো স্পেশালিস্ট বোলার হয়ে ওঠার সুবাদে। শেষ ওভারটা ভালো করলেও জাতীয় দলের হয়ে নিজের প্রথম ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারেননি ডানহাতি এই পেসার। উইকেটহীন থেকেছেন রিপন, আর অন্য বোলাররাও ছিলেন না সেরা ছন্দে। ফলে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় টার্গেটই দিয়েছে নিউজিল্যান্ড।
ইনিংসের শেষ ওভারে রিপন দেন মাত্র ৫ রান। এই ওভারটিতে তার ডেথ ওভারে বোলিংয়ের মুন্সিয়ানার সুবাদেই সম্ভাবনা জাগিয়েও ১৯০ করতে পারেনি নিউজিল্যান্ড। ২০ ওভারে বোর্ডে রান জমা হয়েছে ৬ উইকেটে ১৮২।
তবে এর আগের ১৯ ওভারে বাংলাদেশের বোলারদের কঠিন সময়ই উপহার দিয়েছে নিউজিল্যান্ড। প্রথম দুই ওভারে ১৮ রান দিলেও নিজের তৃতীয় ওভারে ১৬ রান হজম করেন রিপন। চার ওভারে দেন ৩৯ রান। স্পোর্টিং উইকেটে একই চিত্র ছিল বাকি দুই পেসারেরও। শরীফুল ইসলাম ১ উইকেট নেন ৩৬ রান খরচায়। আর তানজিম হাসান চার ওভারে দেন ৪০ রান, নেন ১টি উইকেট।
সেদিক থেকে দুই স্পিনার রিশাদ হোসেন ও শেখ মাহেদি হাসান ছিলেন উজ্জ্বল। বিশেষ করে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাদ পড়া লেগ স্পিনার রিশাদ হাজির হন চেনা ছন্দে। লেগ স্পিন, গুগলি, ফ্লিপারের সমন্বয়ে দারুণ এক স্পেলে ২ উইকেট নেন ৩২ রানের বিনিময়ে। আর সবসময় নির্ভরতার প্রতীক মাহেদি পুরোনো বলেও যথেষ্ট ভালো করেছেন (১-৩১)।
অধিনায়ক টম লাথামকে ম্যাচের আগে হারানো নিউজিল্যান্ড ব্যাটিংয়ে তার অভাব টেরই পায়নি। ওপেনার কিটেন ক্লার্কের (৫১ রান) ফিফটির পর মাত্র ২৮ বলে ৫১ রানের ইনিংস উপহার দেন তিনে নামা ড্যান ক্লিভার। ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলি শরীফুলের বলে আউট হওয়ার আগে করেন ৩৯ রান। আর শেষের ঝড় তোলেন জশ ক্লার্কসন (১৪ বলে ২৭* রান)।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রোম্যান খীসা নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

চার পুলিশ কর্মকর্তা বদলি, দুই জেলায় নতুন এসপি
চার পুলিশ সুপারকে বদলি/পদায়ন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে ২০ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইউএনবি।

কুমিল্লায় মা-ভাতিজিকে ‘কুপিয়ে হত্যা’, যুবক আটক
কুমিল্লার দেবিদ্বারে মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঈমন নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে তার ভাবি রাবেয়া বেগমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

ওয়ারীতে ভ্যান উল্টে চালক নিহত
রাজধানীর ওয়ারীর জয় কালী মন্দির এলাকায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।