
ঢাকাসহ সাত জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১০৫ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোতায়েন করা বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।
ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানরা দারুণ খেলেছিলেন। তবে টি-টোয়েন্টি সিরিজের সূচনা একেবারেই ভালো হলো না। ইতিবাচক ব্যাটিংয়ের বিজ্ঞাপনের ছিটেফোঁটাও দেখা গেল না। কয়েকজন শুরুটা ভালো পেলেও পারেননি সেটা কাজে লাগাতে। শেখ মাহেদির শেষের ক্যামিও ইনিংসের পরও তাই অস্ট্রেলিয়ার সামনে মামুলি টার্গেট দিতে পারল স্বাগতিকরা।
চট্টগ্রামে প্রথম ম্যাচে বাংলাদেশ ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয়েছে। সর্বোচ্চ ২৯ রান করেছেন মাহেদি।
ওয়ানডে দল থেকে বাদ পড়া সাইফ হাসান যেভাবে ব্যাট করছিলেন, তাতে ছিল ভালো কিছুর আভাস। তবে ৩ বাউন্ডারিতে ২০ রানেই থেমে যায় তার ইনিংস। ম্যাট রেনশর নিরীহ স্পিনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার আগেই বিদায় নেন তানজিদ হাসান।
ছক্কা মেরে রানের খাতা খোলেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে অ্যাডাম জাম্পার বলে বোল্ড হন এরপরই ৮ রানে। ওয়ানডে মেজাজে ব্যাট করে সৌম্য সরকার কিছুটা চাপে ফেলে দেন ৯৪.৪৪ স্ট্রাইক রেটে ১৭ রানের ইনিংসে।
অভিষিক্ত আবদুল সাকলাইন গাফফার (১০) একটা ছক্কা মারলেও পারেননি ঝড় তুলতে। ১০৮ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল এক পর্যায়ে বাংলাদেশ।
সেখান থেকে কিছুটা লড়াইয়ের রসদ যোগান মাহেদি। ৪টি চারের মারে অপরাজিত থাকেন ২২ বলে ২৯ রানে।

ঢাকাসহ সাত জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১০৫ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোতায়েন করা বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক আইনজীবী আহত হয়েছেন।

শর্ত ছাড়াই ইরান যুদ্ধের অবসান চান অধিকাংশ মার্কিনি
যুদ্ধের শর্ত যা-ই হোক না কেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবিলম্বে অবসান চান যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ এক নতুন জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব মুনসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।