
রাজশাহীতে নিজ বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজশাহী মহানগরীতে বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মহানগরীর কেদুর মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
দ্বিতীয় টি-টোয়েন্টির ভেন্যু ছিল ভিন্ন। তবে ঢাকায় বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচেও বৃষ্টি নিল পিছু। ফলে পাওয়ার প্লের পরপরই বন্ধ হয়ে গেছে খেলা। এতে হতাশ হতেই পারেন লিটন দাস। কারণ, বৃষ্টির হানার আগে যে দুর্দান্ত ছন্দেই ব্যাটিং চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছিল চট্টগ্রামে। টানা বর্ষণের প্রভাবে টসই হয়নি। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে অবশ্য শুরুটা হয়েছে ভালোভাবেই। আকাশ মেঘলা থাকলেও যথাসময়েই ম্যাচ গড়ায়।
১৬ রানে সাইফ হাসান বিদায় নেওয়ার পর ক্রিজে গিয়েই চার ও ছক্কা হাঁকান লিটন। তবে তিন বলের মধ্যে তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে ফিরিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন নাথান স্মিথ।
৬.৪ ওভারে বৃষ্টির কারণে যখন খেলা বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশের রান ৩ উইকেটে ৫০। এর মধ্যে লিটন একাই করেন ১৩ বলে ২৫ রান।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় আজ আরও বৃষ্টি হতে পারে। সেটা যদি হয়, তাহলে খুব শিগগির ম্যাচ শুরু করা সম্ভব হবে না। তবে ড্রেনেজ সিস্টেম বিশ্বমানের হওয়ায় ম্যাচ কার্টেল ওভারেও হতে পারে।
আর সেটাও যদি না হয়, তাহলে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও (১-০) জিতবে বাংলাদেশ।

রাজশাহীতে নিজ বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজশাহী মহানগরীতে বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মহানগরীর কেদুর মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টির একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।

রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানানো হয়েছে। নিহতরা হলেন– বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।