
ঢাকাসহ সাত জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১০৫ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোতায়েন করা বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহীদ হৃদয়।
টি-টোয়েন্টি দলে তাওহীদের থাকা অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে টেস্ট দলেও তার অন্তর্ভুক্তি এসেছে কিছুটা চমক হিসেবেই। ক্যারিয়ারের শুরু থেকেই তাকে সাদা বলের ক্রিকেটের স্পেশালিষ্ট হিসেবে বিবেচনা করা হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে তার রেকর্ড বেশ সমৃদ্ধ। ১৬ ম্যাচে প্রায় ৪৫ গড়ে করেছেন ৯৮৩ রান।
তাওহীদ দুই দলেই জায়গা পেলেও টানা ক্রিকেটের ধকলের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে রাখা হয়নি গতি তারকা নাহিদ রানাকে। দলে ফিরেছেন পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। এছাড়া চমক হিসেবে প্রথমবার ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার রবিউল হক। বিশ্রাম দেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার রিপন মণ্ডল। তবে জায়গা ধরে রেখেছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন। আর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হবে ২৮ জুন, হারারেতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান ও রবিউল হক।

ঢাকাসহ সাত জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১০৫ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোতায়েন করা বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক আইনজীবী আহত হয়েছেন।

শর্ত ছাড়াই ইরান যুদ্ধের অবসান চান অধিকাংশ মার্কিনি
যুদ্ধের শর্ত যা-ই হোক না কেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবিলম্বে অবসান চান যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ এক নতুন জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব মুনসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।