Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> ভাবনা

নাহিদকে নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটেও হুলস্থুল

মাজহারুল ইসলাম

মাজহারুল ইসলাম

প্রকাশ : ১০ জুন ২০২৬, ২১: ৫২
নাহিদকে নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটেও হুলস্থুল

“নাহিদ চাইলে বিগ বিশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সে যোগ দিতে পারে।”

Advertisement
Advertisement
Advertisement

নাক উঁচু স্বভাবের অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কাতারে ঠিক পড়েন না অ্যালেক্স কেরি। খেলার মাঠে থাকেন হাসিমুখেই, মাঠের বাইরেও ঠিক তাই। এই কারণেই প্রথম ওয়ানডেতে বিশাল হারের পর নাহিদ রানাকে নিয়ে প্রশংসায় কার্পণ্য করেননি তিনি। অকপটে তাই বিগ বিশ লিগে তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্সে দেখতে চেয়েছেন তাকে। বাংলাদেশি এই গতি তারকার প্রতি তার মুগ্ধতা এতটাই যে, আগ বাড়িয়ে তাকে নিজের দলে পেতে চাইছেন তিনি!

আমরা কি বুঝতে পারছি, নাহিদ নিজেকে ক্রমশ ঠিক কোন উচ্চতায় নিয়ে যাচ্ছেন? যুগ যুগ ধরে যে দেশের পেসাররা বিশ্ব ক্রিকেট শাসন করেছেন, যাদের ক্রিকেট সংস্কৃতি ভীষণ সমৃদ্ধ, ছয় বার যারা বিশ্বকাপ জিতেছে, সেই অস্ট্রেলিয়ানরা পরম আগ্রহের সঙ্গে নাহিদকে তাদের দেশের লিগে দেখতে চাচ্ছেন? বাংলাদেশের একজন পেসারকে নিয়ে এমন মাতামাতি হবে, সেটা যতই দেখবেন, ততই যেন বিস্মিত হবেন। ঘোর কাটলেও মনে হবে, আসলেই কি সত্যি?

তবে এটাই সত্যি। এটাই বাস্তব। আমের রাজধানী চাপাইনবাবগঞ্জ থেকে উঠে আসা নাহিদ অবশ্য বছর দুয়েক, আর স্পষ্ট করে বললে মাস ছয়েক ধরে বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে ভিন্ন আঙ্গিকেই পরিচয় করিয়ে দিচ্ছেন। দর্শকেরা টিকিট কেটে স্টেডিয়ামে যাচ্ছেন, টেলিভিশন ও মোবাইলের পর্দায় চোখ রাখছেন স্রেফ তার বোলিং দেখার জন্য। এক সাকিব আল হাসান ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে এতটা প্রভাব এর আগে অন্তত বাংলাদেশের কেউ রাখতে পারেননি।

Advertisement
Advertisement
Advertisement
তোমরা একটা জেনারেশনাল প্রতিভা পেয়ে গেছ। অভিনন্দন। আমি আগেও নাহিদ রানার বোলিং দেখেছি। কিন্তু মিরপুরে ছেলেটা যে বোলিং করল, আর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মনে যেভাবে ভয় ধরিয়ে দিল, একজন সাংবাদিক হিসেবে আমি এটা দেখে ভীষণ আনন্দিত। ব্রেট লি, শোয়েব আক্তারদের পর সম্ভবত ক্রিকেটের পরবর্তী গতিতারকা হতে যাচ্ছে বাংলাদেশের নাহিদ রানাই। অস্ট্রেলিয়ার মাটিতে আমি ওর বোলিং দেখতে মুখিয়ে আছি।

কারণ, সাকিবের মতো নাহিদের মধ্যেও আছে সেরাদের সেরা হওয়ার সব রসদ। তিনি জোরে বল করতে পারেন। এতটাই যে, এরই মধ্যে হয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলার। বিশ্ব ক্রিকেটে তার মতো গতিময় বোলার এখন আছেনই হাতেগোনা কয়েকজন। তবে একই সময়ে তিন ফরম্যাটেই গতির ঝড় তোলা বোলার তো বিরলই আধুনিক ক্রিকেটে।

স্বাভাবিকভাবেই নাহিদ তাই যে দলের বিপক্ষেই খেলছেন, ব্যাটসম্যানদের রীতিমতো নাচিয়ে ছাড়ছেন। বাংলাদেশ দল জিতুক বা হারুক, ২৩ বছর বয়সী এই পেসারের প্রতিটি বলই হয়ে দাঁড়িয়েছে থ্রিলার সিনেমার টুইস্টের মতোই রোমাঞ্চকর। নাহিদ ঘণ্টায় কত গতিতে বল করলেন–চার-ছক্কা বা উইকেট ছাপিয়ে সেটাই এখন সবার কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে।

বিগব্যাশে নাহিদ রানাকে নিয়ে পোস্ট। ছবি: ফেসবুক
বিগব্যাশে নাহিদ রানাকে নিয়ে পোস্ট। ছবি: ফেসবুক

আর প্রচণ্ড জোরে বল করতে পারা পেসারদের এটাই সবচেয়ে আকর্ষণীয় দিক। তারা প্রতিটি ডেলিভারিকেই ইভেন্টে পরিণত করার ক্ষমতা রাখেন। তাদের রান-আপ থেকে শুরু করে বল ছোড়ার প্রতিটি মুহূর্তই একজন ক্রিকেটভক্তকে শিহরিত করবে।

অস্ট্রেলিয়ায় এখন ঠিক সেটাই হচ্ছে। আগে-পরে নিশ্চিতভাবেই নাহিদের কথা শুনলেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই দেশটির ক্রিকেটার, সংবাদমাধ্যম ও দর্শকরা প্রথমবার স্বাদ পেয়েছেন নাহিদের বোলিংয়ের। খর্বশক্তির অস্ট্রেলিয়া তার সামনে উড়ে যাওয়ায় দেশটিতে তাকে নিয়ে উন্মাদনা যেন আকাশ ছোঁয়ার জোগাড়।

অস্ট্রেলিয়ার ফ্রিল্যান্স ক্রিকেট সাংবাদিক ও লেখক এডাম কলিন্স প্রথম ম্যাচের পর এই প্রতিবেদককে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে ঠিক সেটারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনি লিখেছেন, “তোমরা একটা জেনারেশনাল প্রতিভা পেয়ে গেছ। অভিনন্দন। আমি আগেও নাহিদ রানার বোলিং দেখেছি। কিন্তু মিরপুরে ছেলেটা যে বোলিং করল, আর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মনে যেভাবে ভয় ধরিয়ে দিল, একজন সাংবাদিক হিসেবে আমি এটা দেখে ভীষণ আনন্দিত। ব্রেট লি, শোয়েব আক্তারদের পর সম্ভবত ক্রিকেটের পরবর্তী গতিতারকা হতে যাচ্ছে বাংলাদেশের নাহিদ রানাই। অস্ট্রেলিয়ার মাটিতে আমি ওর বোলিং দেখতে মুখিয়ে আছি।”

আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। কলিন্স সেই সিরিজে নাহিদকে দেখার অপেক্ষায় আছেন। শুধু তিনিই নন, অস্ট্রেলিয়ার শীর্ষ সংবাদমাধ্যমে বুধবার বারবার এসেছে নাহিদের নাম। দেশটিতে গিয়ে তিনি কেমন বোলিং করবেন, বিগ ব্যাশ লিগে কোন দলের তাকে নেওয়া উচিত, সে সব নিয়ে আলোচনা করছেন দর্শকরা।

নিজ দলের পরাজয় ছাপিয়ে তাদের নাহিদকে নিয়ে মাতামাতিই বলে দেয়, তিনি এখন ক্রিকেট দুনিয়ারও সম্পদ হয়ে উঠছেন। যার বোলিং দল-মত নির্বিশেষে সবাইকেই বিনোদিত করছে।

অস্ট্রেলিয়ানদের কাছ থেকে এমন সম্মান পাওয়া একজন ক্রিকেটারের জন্য পরম পাওয়া। তারা আগ্রাসী ক্রিকেট যেমন খেলে, প্রতিপক্ষের কাছ থেকেও সেটাই প্রত্যাশা করে। ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি এই কারণেই অস্ট্রেলিয়ায় ভীষণ জনপ্রিয়। এক ম্যাচেই নাহিদ যেন সেই সিঁড়ি বেয়ে ওঠার পথেই চলে গেছেন।

অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে নজর কেড়েছে নাহিদের আগ্রাসন। যার সামনে নাভিশ্বাস উঠেছে জস ইংলিস-ক্যামেরন গ্রিনদের মত ব্যাটসম্যানদেরও। তাদের দিকে তেড়ে গেছেন, আবার বাউন্সারে বিভ্রান্তও করেছেন। এমন দৃশ্য যুগ যুগ ধরে উপহার দিয়েছেন ডেনিস লিলি, ব্রেট লি, মিচেল জনসন বা মিচেল স্টার্করা। সেই দেশের বিপক্ষে বাংলাদেশের এক তরুণের রুদ্রমূর্তি ধারণ তাই মনে ধরেছে অস্ট্রেলিয়ানদের।

নিজ দলের পরাজয় ছাপিয়ে তাদের নাহিদকে নিয়ে মাতামাতিই বলে দেয়, তিনি এখন ক্রিকেট দুনিয়ারও সম্পদ হয়ে উঠছেন। যার বোলিং দল-মত নির্বিশেষে সবাইকেই বিনোদিত করছে।

আন্তর্জাতিক তারকা হওয়ার প্রথম পদক্ষেপ এটাই। নাহিদ কী পারবেন পরের ধাপগুলো পেরিয়ে চূড়ায় যেতে?

বিষয়: বাংলাদেশখেলাঅস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটনাহিদ রানাক্রিকেটবাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • মব দেশে বাড়ছে, বিদেশে কি রপ্তানিও হচ্ছে?

    মব দেশে বাড়ছে, বিদেশে কি রপ্তানিও হচ্ছে?

    আমাদের দেশে মব আর নতুন কোনো বিষয় নয়। বরং দিনকে দিন কিছুটা স্বাভাবিক ঘটনা হয়ে উঠছে যেন। কখনও বাড়ে, কখনও একটু কমে- কিন্তু মব বিদায় হচ্ছে না কোনোভাবেই। উল্টো যেন মব রপ্তানির দেশে পরিণত হচ্ছে আমাদের এই বাংলাদেশ! ভাবে? চলুন, আলোচনার ভেতরে ঢোকা যাক। শুরুতেই বর্তমানে দেশের ভেতরে মব কি অবস্থায় আছ

  • সাক্ষরতার সংখ্যায় অগ্রগতি, জীবনের পরীক্ষায় কত দূর?

    সাক্ষরতার সংখ্যায় অগ্রগতি, জীবনের পরীক্ষায় কত দূর?

    মানুষের অধিকার, মর্যাদা ও উন্নয়নের জন্য সাক্ষরতার গুরুত্ব তুলে ধরতে ইউনেসকো ১৯৬৬ সালে ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করে। বিশ্বজুড়ে এর উদযাপন শুরু হয় ১৯৬৭ সালে; আর স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে।

  • রংপুরে ৪ খুন: ব্যর্থ আসলে কারা?

    রংপুরে ৪ খুন: ব্যর্থ আসলে কারা?

    ২৩ আগস্ট রাতে সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীর পুরো পরিবারের শেষ হয়ে যাওয়ার খবরটা প্রথম শুনে বুঝিনি যে এই ঘটনা সামনে অনেক চমক তৈরি করে রেখেছে। হত্যা রহস্য উন্মোচনের জন্য গোলকধাঁধা অপেক্ষা করছে–কে জানত? রাতে ঘুমিয়ে সকালে উঠেই শুনি দুই আসামি ধরা পড়েছে, এমনকি হত্যার দায়ও স্বীকার করে নিয়েছেন

  • সম্পত্তি হস্তান্তর আইনের বিরোধিতা কেন?

    সম্পত্তি হস্তান্তর আইনের বিরোধিতা কেন?

    গত রোববার জাতীয় সংসদে তিনটি গুরুত্বপূর্ণ আইন পাস হয়েছে। এর মধ্যে বহুলালোচিত ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬’ নিয়ে পরে আলোচনা করার ইচ্ছা আছে। এখানে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬’ নিয়ে কথা বলব। এই আইনের উদ্দেশ্য–বাবা–মা সন্তানকে সম্পত্তি লিখে দেওয়া