
অস্ট্রেলিয়ার চোখ যখন ২৫০ রানের দিকে, তখনই ফিরতি স্পেলে এসে বিপজ্জনক বার্টলেটকে (৫২) থামান তাসকিন। পরের বলেই অ্যাডাম জাম্পাকে আউট করে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। এরপরই বেরসিক বৃষ্টির বাধায় থেমে যায় খেলা।

অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে নজর কেড়েছে নাহিদের আগ্রাসন। যার সামনে নাভিশ্বাস উঠেছে জস ইংলিস-ক্যামেরন গ্রিনদের মত ব্যাটসম্যানদেরও। তাদের দিকে তেড়ে গেছেন, আবার বাউন্সারে বিভ্রান্তও করেছেন।

বৃষ্টি আইনে বাংলাদেশ জিতেছে ৮৬ রানে। এর মধ্য দিয়ে ২০০৫ সালের পর প্রথমবার ওয়ানডেতে অজিদের হারানোর স্বাদ পেয়েছে বাংলাদেশ।

নাহিদ রানার গতি এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটকে আলোচনায় এনেছে। ক্রিকেট দুনিয়া মুগ্ধ চাঁপাইনবাবগঞ্জের এই গতি তারকার বোলিংয়ে। কিন্তু ইতিহাস বলে, ফাস্ট বোলাররা চোটপ্রবণ। অতীতে অনেক গতিময় ফাস্ট বোলাররাই চোটের কারণে নিজেদের গতি কমিয়ে আনতে বাধ্য হয়েছেন কিংবা চোটের কারণে সংক্ষিপ্ত হয়ে গেছে তাদের ক্যারিয়ার

চতুর্থ দিনের প্রথম সেশনে ২৪ ওভার খেলা হয়েছে। পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১০২। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৩৩৬ রান।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের একজন বোলারের তিনটি বলের গতি ঘণ্টায় ১৪৮; ১৪৯ ও ১৫০ কিলোমিটার বেগে–এমন দৃশ্য বছর তিনেক আগেও ছিল যেন ‘অলীক কল্পনা’! আজ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ক্রমেই বাংলাদেশের ক্রিকেটের নতুন বিজ্ঞাপন হয়ে ওঠা নাহিদ সেটাই করে দেখিয়েছেন।

এই ম্যাচে প্রথম ইনিংসে ছন্দে ছিলেন না নাহিদ। রানও দেন বেশ। তবে দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় স্পেলে চার উইকেট নিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট, যা বাংলাদেশকে এনে দেয় ১০৪ রানের জয়।

পাঁচ দিনের দুর্দান্ত ক্রিকেটের পর প্রথম টেস্টে বাংলাদেশ পেয়েছে ১০৪ রানের জয়। পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

দ্বিতীয় সেশনের শুরুতেই মেহেদি হাসান মিরাজকে টানা দুই চার মেরে পাল্টা আক্রমণের আভাস দেন ফজল। বার্তাটা ছিল স্পষ্ট—টার্নিং উইকেটে স্পিনারদের চেপে বসতে দিতে চান না। উইকেটে স্পিন ধরলেও অন্যপ্রান্তে নাহিদ রানা ও তাসকিন আহমেদকে দিয়েই আক্রমণ চালিয়ে যান বাংলাদেশ অধিনায়ক।

ওয়ানডে অধিনায়ক হলেও দলে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে প্রায়ই ওঠে প্রশ্ন। তবে ফরম্যাট যখন টেস্ট ক্রিকেট, সেখানে মেহেদি হাসান মিরাজকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগই নেই। ধারাবাহিকভাবে লাল বলের ক্রিকেটে দলের অন্যতম সেরা পারফরমার যে তিনিই।

নাহিদ দেশে ফেরার পরই খবর চাউর হয়, পিএসএল থেকে দুটি চোট বয়ে দেশে ফিরেছেন তিনি। একটি হাতে, যা তিনি পাকিস্তানে গিয়ে আঘাত পেয়েছেন। এই চোট শিগগিরই সেরে উঠবে বলেই আশা করছে বিসিবি।

তিন ফরম্যাটের চিত্রটা যা দাঁড়াচ্ছে তা হলো, এই মুহূর্তে পেস বোলিংই বাংলাদেশের শক্তির জায়গা। অধিকাংশ ম্যাচ জেতাচ্ছেন তারাই। কাকে রেখে কাকে খেলাবেন, সেই মধুর বিড়ম্বনায় তাই প্রায়ই পড়তে হচ্ছে নির্বাচকদের। আর এভাবেই বদলে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট।

নাহিদ রানার ফাইফারে টার্গেট ছিল নাগালের মধ্যেই। টপ অর্ডারে শুরুতেই বিপর্যয় হলেও তানজিদ হাসান দেখালেন স্বভাবসুলভ আগ্রাসন। সঙ্গে নাজমুল হোসেন শান্ত করলেন ফিফটি। লড়াই জমাতে পারল না নিউজিল্যান্ড, সিরিজে সমতা আনল বাংলাদেশ (১-১)।

৪৮.৪ ওভারে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৯৮ রানে। শেষ উইকেটটি নেন তাসকিন, যা তার একমাত্র শিকার এই ইনিংসে।

৪৮.৪ ওভারে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৯৮ রানে। শেষ উইকেটটি নেন তাসকিন, যা তার একমাত্র শিকার এই ইনিংসে।