Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সিরিজ শেষ নাহিদের, অস্ট্রেলিয়ায় অনিশ্চয়তায় লিটন-শরীফুলও

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৮: ৫৫
সিরিজ শেষ নাহিদের, অস্ট্রেলিয়ায় অনিশ্চয়তায় লিটন-শরীফুলও

জিম্বাবুয়ের সফরে পাওয়া নাহিদ রানার চোট শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় দুঃসংবাদই বয়ে এনেছে। শুরুতে এক টেস্ট খেলার সম্ভাবনা থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন গতিময় এই পেসার।

Advertisement
Advertisement
Advertisement

শনিবার সংবাদ বিবৃতি দিয়ে নাহিদ ছাড়াও লিটন দাস, শরীফুল ইসলাম সহ আরও কয়েকজনের চোটের ব্যাপারে বিস্তারিত জানিয়েছে বিসিবি।

সাম্প্রতিক সময়ে নিজেদের অন্যতম কঠিন অস্ট্রেলিয়া সফরের আগে চোটের থাবায় রীতিমত বিপর্যস্ত বাংলাদেশ দল। আরেক পেসার শরীফুল ইসলামেরও অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চোটে। দীর্ঘ চোট কাটিয়ে লিটন দাস সিরিজের শুরু থেকে খেলা নিয়েও রয়েছে কিছুটা অনিশ্চয়তা।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই সফরের অন্যতম বড় আকর্ষণ হিসেবে দেখা হচ্ছিল নাহিদকে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে তার বোলিং দেখে রোমাঞ্চিত ছিলেন অস্ট্রেলিয়ার দর্শকরাও। তবে জিম্বাবুয়ে সফরে নাহিদ গ্রেড-২ চোটে পড়ায় সেটা আর হচ্ছে না।

Advertisement
Advertisement
Advertisement

বিসিবি জানিয়েছে, নাহিদ বাম পাশের পেশিতে চোট পেয়েছেন। স্ক্যানে তার গ্রেড-২ সাইড স্ট্রেইন ধরা পড়েছে। এই চোট থেকে সেরে উঠতে কমপক্ষে চার সপ্তাহ লাগবে। পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফিরতে লাগতে পারে আরও দুই থেকে চার সপ্তাহ। সব মিলিয়ে প্রায় দুই মাস তাই ক্রিকেটের বাইরে থাকতে হবে তাকে।

জিম্বাবুয়ে সফরেই চোটের শিকার হন বাঁহাতি পেসার শরীফুল। তার ব্যাপারে কিছুটা ইতিবাচক খবর দিয়েছে বিসিবি। পুনর্বাসন কার্যক্রম শেষে ২৯ জুলাই থেকে তার বোলিংয়ে ফেরার কথা। এরপর ফিটনেস পরীক্ষা করা হবে ১২ আগস্ট। প্রথম টেস্ট ১৩ আগস্ট শুরু হওয়ায় এই ম্যাচে শরীফুলের খেলার সম্ভাবনা কমই। টিম ম্যানেজমেন্টের আশা দ্বিতীয় টেস্টে তাকে খেলানোর।

প্রায় একই চিত্র প্রায় দুই মাস মাঠের বাইরে থাকা লিটনেরও। অভিজ্ঞ এই কিপার-ব্যাটার জিম্বাবুয়ে সফরে একটি ম্যাচও খেলেননি। বিসিবি বিবৃতিতে বলেছে। ২৮ জুলাই থেকে ফিটনেস অনুশীলন শুরুর পর প্রথম টেস্ট শুরুর দিন তার পরীক্ষা করা হবে। লিটনেরও তাই সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা প্রবল।

নাহিদ দুই টেস্ট এবং শরীফুল প্রথম ম্যাচ মিস করায় বাংলাদেশ পড়ে গেছে পেস বোলিং সঙ্কটে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদরাই এখন মূল ভরসা। সঙ্গে থাকতে পারেন দলে অনিয়মিত হয়ে পড়া খালেদ আহমেদ। তানজিম হাসান সাকিব চোটের কারণে নেই বিবেচনায়। অভিজ্ঞ ইবাদত হোসেন আগেই নিয়েছেন ছুটি।

অস্ট্রেলিয়া সিরিজে তাই চতুর্থ, পঞ্চম পেসার হিসেবে কারা বিবেচনায় আসবেন, সেটাই এখন মূল প্রশ্ন। চরচাকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, ছুটি কমিয়ে ইবাদত অন্তত প্রথম টেস্টের জন্য দলের সঙ্গে যোগ দিতে পারেন, যদিও আপাতত তারা তাকে বিবেচনার বাইরেই রাখছেন। এছাড়াও টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ দুজন পেসারকেও তারা প্রস্তুত রাখতে বলেছেন কোচদের। তাদের একজন হচ্ছেন রবিউল ইসলাম।

বিষয়: টেস্ট সিরিজশরীফুল ইসলামঅস্ট্রেলিয়া ক্রিকেটটেস্ট ক্রিকেটনাহিদ রানাক্রিকেটবাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজটেস্ট চ্যাম্পিয়নশিপলিটন দাস
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।