Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘নাহিদ রানার অ্যাকশনে যেন পরিবর্তন না আসে’, চরচাকে অ্যালান ডোনাল্ড

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৭: ০৮
‘নাহিদ রানার অ্যাকশনে যেন পরিবর্তন না আসে’, চরচাকে অ্যালান ডোনাল্ড

নাহিদ রানার গতি এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটকে আলোচনায় এনেছে। ক্রিকেট দুনিয়া মুগ্ধ চাঁপাইনবাবগঞ্জের এই গতি তারকার বোলিংয়ে। কিন্তু ইতিহাস বলে, ফাস্ট বোলাররা চোটপ্রবণ। অতীতে অনেক গতিময় ফাস্ট বোলাররাই চোটের কারণে নিজেদের গতি কমিয়ে আনতে বাধ্য হয়েছেন কিংবা চোটের কারণে সংক্ষিপ্ত হয়ে গেছে তাদের ক্যারিয়ার।

Advertisement

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলিং কোচ ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড নাহিদ রানাকে গড়ে তোলার পেছনে ভূমিকা রেখেছিলেন। বিসিবির বিভিন্ন পেস বোলিং ক্যাম্পে খুব কাছ থেকে দেখেছেন তরুণ এই পেসারকে। দূর থেকে এখন আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত বোলিং বেশ উপভোগ করছেন তিনি। তার পরামর্শ নাহিদের বোলিং অ্যাকশনে যেন কোনো বদল না আনা হয়। ডোনাল্ড আশ্বস্ত করে বলেছেন, নাহিদের যে অ্যাকশন তাতে চোটের শঙ্কা খুবই কম। আজ রোববার চরচাকে মুঠোফোন বার্তায় এ কথা বলেছেন তিনি।

ডোনাল্ডের কথা, “পেসারদের জন্য অ্যাকশন খুব গুরুত্বপূর্ণ। একটু এদিক-সেদিক হলেই ছন্দ হারিয়ে ফেলার সুযোগ থাকে। গতিও কমে যেতে পারে। নাহিদ রানার মতো বোলারদের তো গতিটাই আসল। তাছাড়া ওর যে অ্যাকশন, তাতে চোটের সম্ভাবনা খুব কম৷ ওর অ্যাকশনে যেন কোনো পরিবর্তন না করা হয়।”

Advertisement
Advertisement
Advertisement
অ্যালান ডোনাল্ড যখন ছিলেন বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ। ছবি: রয়টার্স
অ্যালান ডোনাল্ড যখন ছিলেন বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ। ছবি: রয়টার্স

সম্প্রতি উইজডেন ক্রিকেটের এক পডকাস্টে নাহিদ রানাকে নিয়ে বিশদ আলোচনা করেছেন অ্যালান ডোনাল্ড। সেখানেও তিনি নাহিদের অ্যাকশনে কোনো প্রকার পরিবর্তন না আনার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, “টেকনিক্যাল দিক থেকে বলতে গেলে, আপনি এখানে যে জিনিসটি দেখবেন বা খোঁজার চেষ্টা করবেন, তা হলো খুব বড় কোনো সমস্যা আছে কি না, যা তাকে সমস্যায় ফেলতে পারে। সেটা হলে প্রথমে ভিডিও বিশ্লেষণ দেখে তা শনাক্ত করা এবং পরে সেটা দূর করার চেষ্টা করা। কিন্তু অ্যাকশন বদলে ফেলার মতো পরামর্শ না দেওয়াই ভালো হবে। আমার মনে হয় না তার অ্যাকশনে কোনো সমস্যা আছে।”

ছোট ক্যারিয়ারে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গতিসম্পন্ন বোলার হয়ে গেছেন নাহিদ। ঘণ্টায় ১৪৫-১৫০ কি.মি. গতিতে বল করতে পারেন নিয়মিতই। এখন পর্যন্ত ১৫২ কি.মি. তার সবচেয়ে গতিময় ডেলিভারির রেকর্ড। এই গতির ঝড়ের কারণেই বিশ্ব ক্রিকেটে তিনি এখন বড় এক নাম।

নাহিদ যে গতির ঝড় তুলছেন, এটাই বেশি পছন্দ ডোনাল্ডের। উইজডেনের পডকাস্টে তিনি সেটি নিয়েই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন, “ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১১৪ রান দিয়েছিল, হয়তো একটি বা কোনো উইকেটই পায়নি। কিন্তু পরের ইনিংসেই ৫ উইকেট নিয়েছে। এ কারণেই ওর স্বাভাবিক সামর্থ্যে হাত দেওয়া উচিত নয়। হয়তো অনেক রান দেবে, কিন্তু পরের স্পেলেই ৫-৬ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটাই তার বিশেষত্ব। তাই নাহিদ রানাকে শুধু দ্রুতগতিতে বল করতেই দেওয়া উচিত।”

নাহিদের রান-আপ খুব লম্বা নয়। তবে উচ্চতার পাশাপাশি হাই রিলিজ পয়েন্টের জন্য তিনি প্রচণ্ড জোরে বল করতে পারেন সমস্যা ছাড়াই। বল খুব দ্রুত ব্যাটসম্যানদের কাছে চলে যায় বলে প্রায়ই বাউন্সারে হিমশিম খেতে দেখা যায় ব্যাটসম্যানদের। প্রায় একই চিত্র দেখা যেত সাবেক ইংল্যান্ড পেসার স্টিভ হার্মিসনের ক্ষেত্রেও।

বিষয়টি নজর এড়ায়নি ডোনাল্ডেরও, “নাহিদের রান-আপ আর ডেলিভারির ভঙ্গিতে স্টিভ হার্মিসনের কিছুটা ছাপ আছে। হার্মিসন ছিল বড়সড় গড়নের। সে কিন্তু খুব নিখুঁত রানার ছিল না, কিন্তু নিজের ছন্দে দারুণ বোলিং করত। বল ডেলিভারির পুরো প্রক্রিয়ায় ব্যাকফুট থেকে ফ্রন্টফুট, রিলিজ থেকে হিপ মুভমেন্ট… সবকিছু দারুণভাবে মিলে যায় দুজনের। হার্মিসন ছিল ভয়ংকর গতির বোলার। নাহিদের ক্ষেত্রেও ব্যাপারটা একই।”

বিষয়: নাহিদ রানাক্রিকেটবাংলাদেশখেলাক্যারিয়ারটেস্ট ক্রিকেটদক্ষিণ আফ্রিকাবাংলাদেশ ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।