
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা প্রতিবেদক

সিলেটে টেস্টের পঞ্চম দিনের খেলা চলাকালীন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে দলের বাইরে রাখা হয়েছে গতিময় পেসার নাহিদ রানাকে। প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান মাহফিজুল ইসলাম রবিন।
গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ। শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তার খেলার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নতুন একটি চোট পেয়ে সেখান থেকেও ছিটকে যান তিনি। এবার দক্ষিণ আফ্রিকা সফরেও টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ।
মাহফিজুল টেস্ট দলে ডাক পেয়েছেন সিলেট টেস্টে ওপেনার সাদমান ইসলাম চোট পেয়ে ছিটকে যাওয়ায়। দক্ষিণ আফ্রিকা সফর মিস করবেন তিনি। অভিষেকের অপেক্ষায় থাকা মাহফিজুল চলমান এনসিএলে এখন পর্যন্ত দারুণ ফর্মে আছেন।
ছয় ম্যাচে করেছেন তিনটি সেঞ্চুরি। এর মধ্যে রয়েছে ২১৭ রানের দুর্দান্ত একটি ইনিংসও। ডানহাতি এই ওপেনার সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সফরের দলেও ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ ম্যাচে তার নামের পাশে রয়েছে ৩৩.৬৭ গড়ে ১ হাজার ১৪৫ রান।
আরেক ওপেনার নাঈম শেখ চার বছর পর টেস্ট দলে ফিরেছেন। অভিষেক টেস্টের পর আর আর খেলা হয়নি তার। এবারের এনসিএলে তিনি আছেন স্বপ্নের ফর্মে। ৭ ইনিংসে করেছেন তিনটি সেঞ্চুরি, সর্বোচ্চ ২৮২।
বোলারদের মধ্যে জায়গা ধরে রেখেছেন টেস্টে শেষ তিনটি সিরিজ ধরে ছন্দহীন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। তবে বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম হাসান। আর চোট কাটিয়ে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক।
পেস আক্রমণ সামলানোর দায়িত্বে থাকবেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ। উইকেটকিপার হিসেবে লিটন দাসের ব্যাকআপ হিসেবে আছেন জাকের আলী অনিক। স্কোয়াডে জায়গা হয়নি আরেক উইকেটকিপার অমিতে হাসানের।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড :
নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত আহমেদ, মাহফিজুল ইসলাম

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন