Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

মিরপুরে জয়ের সুবাস পাচ্ছে উভয় দলই

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৪: ৫৫
মিরপুরে জয়ের সুবাস পাচ্ছে উভয় দলই

ব্যাটসম্যানরা তাদের কাজটা করে দিয়েছেন দ্রুত রান তুলে। তাতে লড়াই করার মতো একটা লক্ষ্যও দেওয়া গেছে। পঞ্চম দিনে পাকিস্তানের বিপক্ষে জিততে হলে বোলারদের কাছ থেকে দলের প্রত্যাশা ছিল উজ্জীবিত পারফরম্যান্স। শুরুতে পেসার ও স্পিনাররা সেই কাজটা দারুণভাবেই করলেও ঘুরে দাঁড়িয়ে লড়ছে পাকিস্তান, যা শেষ সেশনে দুই দলের সামনেই খুলে দিয়েছে জয়ের দুয়ার।

Advertisement

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে এখনো লাল বলের ক্রিকেটে জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। বোলারদের হাত ধরে ক্রমেই বাড়ছে সেই সম্ভাবনা। ২৬৮ রানের লক্ষ্যে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১১৪। সম্ভাব্য ৪৫ ওভারে জয়ের জন্য দরকার ১৫২ রান। বাংলাদেশের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে যাওয়া অভিষিক্ত আবদুল্লাহ ফজল অপরাজিত আছেন ৬৬ রানে। তার সঙ্গী সালমান আগার রান ২১।

দ্বিতীয় সেশনের শুরুতেই মেহেদি হাসান মিরাজকে টানা দুই চার মেরে পাল্টা আক্রমণের আভাস দেন ফজল। বার্তাটা ছিল স্পষ্ট-টার্নিং উইকেটে স্পিনারদের চেপে বসতে দিতে চান না। উইকেটে স্পিন ধরলেও অন্যপ্রান্তে নাহিদ রানা ও তাসকিন আহমেদকে দিয়েই আক্রমণ চালিয়ে যান বাংলাদেশ অধিনায়ক।

প্রথম ইনিংসে ফিফটি করা ফজল নাহিদকে হ্যাটট্রিক বাউন্ডারি হাঁকান। তবে তাতে ভড়কে না গিয়ে দারুণ এক ডেলিভারিতে শান মাসুদকে উইকেটের পেছনে ক্যাচে ফেরান গতিময় এই পেসার।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশের আশা বাড়িয়ে এর আগে মিরাজ ফের আঘাত হানেন। তবে কিছুটা বিস্ময় জাগিয়ে চা-বিরতির আগে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামকে মাত্র চার ওভার করিয়েছে বাংলাদেশ। হয়তো সেটা পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যানদের বাড়তি সুবিধা না দিতে। তবে এই উইকেটে পেসারদের চেয়ে স্পিনারদের সুযোগ বেশি থাকবে বলেই তাইজুলের হাতে আরও বল তুলে দেওয়াটাই শ্রেয় হতে পারে।

বিষয়: পাকিস্তান ক্রিকেটমেহেদী হাসান মিরাজনাহিদ রানাতাসকিন আহমেদক্রিকেটমিরপুরতাইজুল ইসলাম
Advertisement
সর্বশেষ
  • ১

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

  • ২

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

  • ৩

    ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

  • ৪

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

  • ৫

    নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় আসকের নিন্দা

সম্পর্কিত
  • আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’

  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৮১ জন।

  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

    ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

    জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ একটি জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা তথা রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনার সৃষ্টি করেছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

  • নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৩০ জেলেকে ১৮ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।