Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রানে ফিরলেন তানজিদ-শান্ত, সিরিজে সমতা বাংলাদেশের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৮: ৪৮
রানে ফিরলেন তানজিদ-শান্ত, সিরিজে সমতা বাংলাদেশের

প্রথম ম্যাচেও ছিল একই উইকেট। তবে সঠিক পরিকল্পনার অভাবে সেদিন নিজেদের চেনা কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সেই ভুল আর করেনি স্বাগতিকরা। নাহিদ রানার ফাইফারে টার্গেট ছিল নাগালের মধ্যেই। টপ অর্ডারে শুরুতেই বিপর্যয় হলেও তানজিদ হাসান দেখালেন স্বভাবসুলভ আগ্রাসন। সঙ্গে নাজমুল হোসেন শান্ত করলেন ফিফটি। লড়াই জমাতে পারল না নিউজিল্যান্ড, সিরিজে সমতা আনল বাংলাদেশ (১-১)।

Advertisement

১৯৯ রান তাড়া করতে নেমে বাংলাদেশ দল অবশ্য শুরুতে আভাস দিয়েছিল প্রথম ম্যাচের ভুলের পুনরাবৃত্তির। প্রথম ওভারেই দুই চার মেরে ৮ রানে বোল্ড হয়ে যান সাইফ হাসান। এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা সৌম্য তিন নম্বরে নেমে মাত্র ১১ বলের এক ইনিংসে তুলে ধরেন তার গোটা ক্যারিয়ারের একটি ক্লাসিক প্রদর্শনী।

দেখেশুনে শুরু করা সৌম্য উইলিয়াম ও’রউর্কের অফ স্টাম্পের বাইরের ফুলার লেন্থের ডেলিভারিতে ম্যাচের ধারার বিপরীতে মেরে বসেন ছক্কা। জায়গায় দাঁড়িয়ে নিখুঁত টাইমিংয়ে মিড-অন দিয়ে পার করেন সীমানা। অমন একটা বাঁধিয়ে রাখা শট খেলা ব্যাটসম্যানই একই ওভারে নিজের উইকেট স্রেফ উপহার দিয়ে আসেন। পছন্দের ‘পেরিস্কুপ’ শট খেলতে গিয়ে স্লিপে তুলে দেন সহজ এক ক্যাচ। প্রত্যাবর্তনের ম্যাচে করতে পারেন মোটে ৮ রান।

তবে এবার আর নিউজিল্যান্ডের বোলারদের চেপে ধরার সুযোগ দেননি তানজিদ। পাল্টা আক্রমণে এলোমেলো করে দেন তাদের। পঞ্চম ওভারে টানা দুই বলে নাথান স্মিথকে ওড়ান ছক্কায়, দুটিই ছিল দেখার মতো শট।

Advertisement
Advertisement
Advertisement

এক ধাপ নেমে চার নম্বরে ব্যাট করা শান্তও ইতিবাচক ব্যাটিং করেন। ক্রিজে গিয়েই মারেন এক ওভারে দুই বাউন্ডারি। সেখান থেকে দুই প্রান্তে দুই ব্যাটার মিলে রানের গতি এগিয়ে নেন দ্রুততার সঙ্গে। তানজিদ ছিলেন এগিয়ে, যার ফলশ্রুতিতে মাত্র ৩৩ বলেই করে ফেলেন ফিফটি।

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে সহজ লক্ষ্য পায় বাংলাদেশ। ছবি: বিসিবি
নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে সহজ লক্ষ্য পায় বাংলাদেশ। ছবি: বিসিবি

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের দুই স্পিনার আর মিডিয়াম পেসাররা মিলে মাঝের ওভারগুলোতে বেশ চাপ তৈরি করেছিলেন। তবে এই ম্যাচে তানজিদ ও শান্ত মিলে তাদের উল্টো চাপে রাখেন। ডাউন দ্য উইকেটে গিয়ে বার বার খেলে নষ্ট করে দিয়েছেন প্রতিপক্ষের পরিকল্পনা। ১০২ বলে ১১১ রানের জুটিতে তারা বড় জয়ের ভিত রচনা করে দেন। তানজিদ যে গতিতে এগিয়ে যাচ্ছিলেন, তাতে সেঞ্চুরি মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র।

তবে অতি আগ্রাসী হতে গিয়ে ডেকে আনেন বিপদ। ক্রিজ ছেড়ে বেরিয়ে আগের বলেই জেডেন লেনক্সকে মেরেছিলেন ছক্কা। পরের বলেও একই চেষ্টা করেছিলেন। তবে ফ্লাইটেড ডেলিভারিতে পারেননি ব্যাটে-বলে করতে। শেষ হয় ৫৮ বলে ৭৮ রানের ইনিংস, যেখানে ছিল ১০টি চার ও ৪টি ছক্কার মার।

এরপর উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে লেনক্সের বলেই বিদায় নিতে হয় লিটনকে (৭ রান)। শান্ত গরমের মধ্যে ব্যাটিং করার ক্লান্তিতেই কিনা, ধীরগতিতে ইনিংস টেনে নেন এরপর। ক্র্যাম্পের শিকার হয়ে একবার চিকিৎসা নিয়ে কোনোভাবে ফিফটি করেই ছেড়ে যান মাঠ (৫০ রান)।

এরপর অনায়াসেই বাকি আনুষ্ঠানিকতা সারেন তাওহীদ হৃদয় (৩০*) ও মেহেদি হাসান মিরাজ (৬*) মিলে। ৩৫.৩ ওভারেই মেলে ৬ উইকেটের জয়।

এর আগে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে একাই ধসিয়ে দেন নাহিদ রানা। গতিময় এই পেসার মাত্র ৩২ রানে নেন ৫ উইকেট, যা তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার। সঙ্গে অন্য বোলারদের অলরাউন্ড পারফরম্যান্সে কিউইরা গুটিয়ে যায় ১৯৮ রানেই।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে আগামী ২৩ এপ্রিল, চট্টগ্রামে।

বিষয়: তানজিদ হাসান তামিমনাজমুল হোসেন শান্তবাংলাদেশখেলানাহিদ রানাক্রিকেটনিউজিল্যান্ড
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।