Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গতির ঝড়ে নিউজিল্যান্ডকে গুড়িয়ে দিলেন নাহিদ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৫: ৪০
গতির ঝড়ে নিউজিল্যান্ডকে গুড়িয়ে দিলেন নাহিদ

১৪৪, ১৪৬, ১৪৬, ১৪৪–নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নাহিদ তার চারটি উইকেটই তুলে নিয়েছেন ঘণ্টায় প্রায় ১৪৫ কিলোমিটার বেগে বল করে। প্রথম ম্যাচে যে গতিময় বোলিং তাকে বানিয়ে দিয়েছিল সবচেয়ে খরুচে বোলার, একই উইকেটে গতির ঝড় তুলে সেখানেই হলেন দলের সেরা বোলার। সিরিজে টিকে থাকার লড়াইয়ের ম্যাচে নাহিদের ফাইফার প্রতিপক্ষকে বড় স্কোর গড়ার সুযোগ দেয়নি, যা ব্যাটসম্যানদের জন্য কাজটা অনেকটাই সহজ করে দিয়েছে।

Advertisement

আগের ম্যাচে ৬৫ রানে ১ উইকেট নেওয়া নাহিদই ধীরলয়ে এগিয়ে যাওয়া নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কাটা দেন। দুর্দান্ত এক ফুলার লেন্থের ডেলিভারিতে চমকে দেন আগের ম্যাচে ফিফটি করা হেনরি নিকোলসকে। পরের ওভারে আরেকটু জোরের ওপর করা বাউন্সারে চমকে দেন উইল ইয়ংকে। তাল সামলাতে না পেরে পয়েন্টে তুলে দেন সহজ ক্যাচ।

অন্যপ্রান্তে এরপর আক্রমণে আনা হয় এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা সৌম্য সরকারকে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে নেননি খুব বেশি সময়। স্লো-মিডিয়াম পেসে শুরু থেকেই ব্যাটসম্যানদের কিছুটা চাপে ফেলতে সক্ষম হন। পরে মেলে সফলতাও।

প্রায় অফ-স্পিন লেন্থে উইকেটের পেছনে ক্যাচে ফেরান নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামকে। মাটি-ঘেঁষা দারুণ এক ক্যাচ নেন লিটন দাস। মোহাম্মদ আব্বাসকে নিয়ে জুটি গড়েন নিক কেলি। দলীয় শতক পার হওয়ার পরই ফের আঘাত নাহিদের। অবশ্য এই উইকেটে বোলারের চেয়ে উইকেটকিপারের কৃতিত্বই বেশি।

Advertisement
Advertisement
Advertisement

নাহিদকে পুল করতে চেয়েছিলেন আব্বাস, ব্যাটে-বলে আর হয়নি। বল উড়ে যায় আকাশে। বলের দিকে নজর রেখে অনেকটা দৌড়ে, অনেকটা বাজপাখির মতো লাফিয়ে বল জমা করেন গ্লাভসে। যথারীতি এখানেও মূলত নাহিদের গতিতেই এলোমেলো হয়েছেন ব্যাটসম্যান।

নাহিদের মতো গতি না থাকলেও প্রথম ম্যাচে ২ উইকেট নেওয়া শরিফুলও করছিলেন ছন্দময় বোলিং। শেষ পর্যন্ত মেলে সফলতাও। একাই লড়ে যাওয়া কেলি বড় শট মারতে গিয়ে টপ-এজে ক্যাচ আউট হন ৮৩ রানে। নিউজিল্যান্ডের ফাইটিং স্কোরের আশাও শেষ সেখানেই।

নিজের শেষ ওভারে জেডেন লেনক্সকে ইয়র্কারে বোল্ড করেন। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেটের দেখা পান নাহিদ। প্রথমটি এসেছিল পাকিস্তানের বিপক্ষে এর আগের সিরিজেই। স্পেল শেষ করেন ১০ ওভারে ৩২ রান খরচায় ৫ উইকেটে।

৪৮.৪ ওভারে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৯৮ রানে। শেষ উইকেটটি নেন তাসকিন, যা তার একমাত্র শিকার এই ইনিংসে।

বিষয়: বাংলাদেশখেলানাহিদ রানাতাসকিন আহমেদক্রিকেটনিউজিল্যান্ড
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।