Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আইপিএল নিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত নিউটনীয় ল’: অর্থ উপদেষ্টা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৪: ৫৭
আইপিএল নিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত নিউটনীয় ল’: অর্থ উপদেষ্টা

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে সিদ্ধান্ত দুটি ‘যথাযথ’ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে অর্থ উপদেষ্টা, “এইটা তো বাংলাদেশ থেকে কিন্তু কোনো কিছু করা না। বাংলাদেশ কোনো রিঅ্যাকটিভ কিছুই ইয়ে না। ওরা হঠাৎ করে একজন প্লেয়ারকে ইয়ে করল। এটা তো নরমাল সেন্সে ভালো না। একটা ভালো প্লেয়ার। এমন না যে দয়া দাক্ষিণ্য করে নিয়েছে তার দল। ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। সবাই স্বীকার করে। ওরাও স্বীকার করে। এইজন্য তারা বলছে তাকে যেতে দেবে না। অতএব বাংলাদেশ যে রেসপন্স দিছে সেটা কমপ্লিটলি রোবাস্ট এবং ওইটাই অ্যাপ্রোপ্রিয়েট।”

সালেহউদ্দিন বলেন, “এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিঅ্যাকশন হবে। নিউটনের ল, অ্যাকশন-রিঅ্যাকশন।”

গত শনিবার ভারতীয় ক্রিকেট কাউন্সিল আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দেয়। পরপরই কেকেআর আনুষ্ঠানিকভাবে জানায়, ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া পেসারকে তারা বাদ দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল সোমবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালায়।

আইসিসির কাছে চিঠি পাঠিয়ে বিসিবি জানায়, নিরাপত্তা শঙ্কায় আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না তারা। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে নেওয়ার অনুরোধ করা হয়। আইসিসি থেকে এখনো সাড়া পায়নি বিসিবি।

মোস্তাফিজকে বাদ দেওয়া কি বিজেপির ভোটের রাজনীতি?mustafizur

দু’দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে এ ঘটনা প্রভাব ফেলবে কী না সে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “আমি আমার দিক থেকে দেখছি না যে এটা অর্থনৈতিক ইয়েতে যেটা দরকার আমাদের এবং যেটা আমরা একদম র‍্যাশনাল ওয়েতে ডিসিশনগুলো নিচ্ছি, সেটা অর্থনৈতিক ইয়েতে আমার মনে হয় না অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো প্রভাব ফেলবে।”

পরে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “ওরা আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে আবার প্রত্যাহার করছে। আমরা সেটার প্রতিবাদে আমরা বলছি যে না তোমরা যেহেতু আইপিএল এ খেলা নিয়ে-তো এখানে এই খেলা সম্প্রচার বন্ধ। আই থিঙ্ক ইটস অ্যা প্রপার রেসপন্স এবং এরপর এটা ছাড়াও কিন্তু বলা হয়েছে যে, ওই যে আমাদের যে বিশ্বকাপের খেলা হওয়ার কথা সেটাও ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে। আই থিঙ্ক আওয়ার রেসপন্স হ্যাভ বিন রোবাস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। এটা কিন্তু দেখবেন, ওদেরকেও ভাবাচ্ছে।”

দুই দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার পক্ষে মত দিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, “তো আমরা যেটা আশা করি যে দুই পক্ষ-প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভ বুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারব। আমাদের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারব।”

বিষয়: সালেহ উদ্দিন আহমেদবিসিবিভারতীয় ক্রিকেটফাওজুল কবির খানক্রিকেটআইপিএলমোস্তাফিজুর রহমান
সর্বশেষ
  • ১

    ব্যবসায়ীরা সংকটে, ঋণের টাকায় ঋণ পরিশোধ করছেন কেউ কেউ!

  • ২

    দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

  • ৩

    উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

  • ৪

    সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

  • ৫

    জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

    দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

    চুক্তিপত্র রেজিস্ট্রির বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে চট্টগ্রামের পাহাড়তলীর সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম এই অভিযান পরিচালনা করে। আট

  • উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

    উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

    আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হলে মেধার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে

  • সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

    সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

    সিলেট বেতার কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরের বেতার কমপ্লেক্স এলাকার দেওয়াল ঘেঁষে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার সিলেট নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই তার

  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

    জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

    আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জ’- এ স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই আয়োজনে যোগ যোগ দেন। খবর বাসসের।