Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘বিশ্বকাপ খেলতে ভারতে যেতেই হবে বাংলাদেশকে’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১০: ৫৮
‘বিশ্বকাপ খেলতে ভারতে যেতেই হবে বাংলাদেশকে’

আনুষ্ঠানিকভাবে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিছু জানায়নি। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, মোস্তাফিজুর রহমান ইস্যুতে ভারতের মাটি থেকে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার ব্যাপারে বিসিবির যে আবেদন, সেটিতে না করে দিয়েছে আইসিসি।

Advertisement

ইএসপিএনক্রিকইনফোর খবর, আইসিসি নাকি বাংলাদেশকে স্পষ্টই জানিয়ে দিয়েছে, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলতে না যাওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের। সেক্ষেত্রে পয়েন্ট কেটে নেওয়া হবে বাংলাদেশের। যদিও বিসিবির সূত্র দাবী করেছে, এমন কোনো কিছু আইসিসি থেকে বলা হয়নি।

গতকাল মঙ্গলবার এই ইস্যুতে একটি ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা ছিল। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর প্রতিক্রিয়া হিসেবেই গত রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানায়, ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে নিরাপত্তা ইস্যুতে খেলতে যাওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই চিঠিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ব্যাপারটি বিবেচনায় নিতে অনুরোধ জানায় বিশ্ব ক্রিকেট সংস্থার কাছে। ভার্চুয়াল বৈঠকটি সেই চিঠির বিষয়ে আলোচনা করতেই আয়োজন করেছিল আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারির ৭ তারিখ। চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারতের সঙ্গে শ্রীলঙ্কাও বিশ্বকাপের আয়োজক। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি বাংলাদেশের খেলার কথ মুম্বাইয়ে।

Advertisement
Advertisement
Advertisement

এবারের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে নিয়েছিলেন বাংলাদেশের বাঁ হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘূ নির্যাতনের অভিযোগ তুলে এরপর থেকেই মোস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়ার দাবি ওঠে ভারতের রাজনৈতিক মহলে। ভারতের ক্ষমতাসীন বিজেপি ও অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলো এ নিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছিল। এর ফলশ্রুতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেকেআরকে নির্দেশ দেয় মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার। বিসিসিআই অবশ্য বলছে, হুমকির মুখে মোস্তাফিজের নিরাপত্তা-শঙ্কা থেকেই কেকেআরকে তারা এই নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ, দেশের ক্রিকেট, ক্রিকেটারকে অবমাননা মেনে নেব না: ড. আসিফ নজরুলasif-nazrul-status

বিসিবি মোস্তাফিজ-ইস্যুতে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়। বিসিবির যুক্তি, মোস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে বিসিসিআই বা ভারত কীভাবে বিশ্বকাপের সময় বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিত করবে! শুধু তা-ই নয়! মোস্তাফিজ-ইস্যুতে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে আগামী আইপিএলের টেলিভিশন সম্প্রচার বন্ধেরও নির্দেশ জারি করেছে।

এদিকে, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়েও যে নির্দেশ বিসিসিআই জারি করেছে, সেটি নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। গতকালই বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে বিসিসিআইয়ের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, মোস্তাফিজকে বোর্ডের কোনো সম্মিলিত সিদ্ধান্ত ছাড়াই বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে সিদ্ধান্ত এসেছে বিসিসিআইয়ের ‘শীর্ষ পর্যায়’ থেকে। এমনকি আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গেও কোনো আলোচনা নাকি হয়নি। বিষয়টি নিয়ে বিসিসিআই সচিবও কোনো সদুত্তর ভারতীয় গণমাধ্যমকে দিতে পারেননি।

ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত বিসিবি অনড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের পক্ষ থেকে যদি রাষ্ট্রপ্রধান পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়, তবুও বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না।

বিষয়: বিসিবিভারতীয় ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ ক্রিকেটআইসিসিক্রিকেটভারতমোস্তাফিজুর রহমান
Advertisement
সর্বশেষ
  • ১

    পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

  • ২

    ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভের প্রস্তুতি দিল্লিতে

  • ৩

    ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

  • ৪

    ‘অভিযানের নামে কর্মকর্তারা ভাইরাল হতে চায়’

  • ৫

    একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ

সম্পর্কিত
  • পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

    পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

    পাকিস্তানের রাওয়ালপিন্ডি বিভাগের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় রাওয়ালপিন্ডি ও মুরিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

  • ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভের প্রস্তুতি দিল্লিতে

    ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভের প্রস্তুতি দিল্লিতে

    সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তাদের চলমান বিক্ষোভকে ‘সিজন ২’ বলে অভিহিত করেছে। সংগঠনটি জানিয়েছে, ভারতের নির্বাচনী ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থামাবে না।

  • সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

    সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে।

  • অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

    অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

    দিল্লিতে চলমান আন্দোলন থেকে আটক ইউটিউবার ধ্রুব রাঠির পর এবার মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।