Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

স্মার্টফোনে নজরদারি বাড়াতে নতুন প্রস্তাব ভারতের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৭: ১২
স্মার্টফোনে নজরদারি বাড়াতে নতুন প্রস্তাব ভারতের

ভারত সরকার স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোর জন্য নতুন কিছু নিয়ম করার প্রস্তাব দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, প্রস্তাব অনুযায়ী কোম্পানিগুলোকে তাদের ফোনের সোর্স কোড সরকারের সঙ্গে শেয়ার করতে হবে।

Advertisement

সরকারের এই প্রস্তাবে মোট ৮৩টি নিরাপত্তা মানদণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি শর্ত হলো, ফোনে বড় কোনো সফটওয়্যার আপডেট দেওয়ার আগে সরকারকে জানাতে হবে।

অনলাইন জালিয়াতি এবং তথ্য চুরির ঘটনা দিন দিন বাড়ছে। ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার, যেখানে প্রায় ৭৫ কোটি ফোন ব্যবহার করা হয়। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া উদ্যোগের অংশ হলো এই পরিকল্পনা।

তথ্য-প্রযুক্তি সচিব এস. কৃষ্ণান বলেন, “এই শিল্প সংশ্লিষ্ট মহলের যেকোনো যৌক্তিক উদ্বেগকে আমরা খোলা মনে বিবেচনা করব। বিষয়টি নিয়ে এখনই খুব বেশি জল্পনা-কল্পনা করা ঠিক হবে না।”

Advertisement
Advertisement
Advertisement

মন্ত্রণালয়ের অন্য একজন মুখপাত্র বলেন, “প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রস্তাবটি নিয়ে বর্তমানে আলোচনা চলছে, তাই এই মুহূর্তে বিস্তারিত আর কোনো মন্তব্য করা সম্ভব নয়।”

অ্যাপল এবং স্যামসাংয়ের মতো কোম্পানিগুলো এই প্রস্তাবের বিরোধিতা করছে। আপত্তির প্রধান কারণগুলো হলো, সোর্স কোড শেয়ার করলে তাদের ব্যবসায়িক গোপন তথ্য বা টেকনোলজি ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

কোম্পানিগুলোর মতে, বিশ্বের আর কোথাও এমন নিয়ম নেই। অন্যদিকে, এই নিয়মগুলো মানতে গেলে উল্টো গ্রাহকদের তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মনে করে কোম্পানিগুলো।

বিষয়: স্মার্টফোনতথ্যপ্রযুক্তিমোবাইল ফোননরেন্দ্র মোদিতথ্য ও যোগাযোগ প্রযুক্তিঅনলাইনভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

  • ২

    কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫

  • ৩

    নেহা বোরাকে ছেড়ে দিল পুলিশ, আদালতে তোলা হবে অভিজিৎকে

  • ৪

    আমেরিকা নির্ভরতার মূল্য দিচ্ছে সৌদি আরব

  • ৫

    হাজারীবাগের হাজি নুরুর তেহারি খেতে এত ভিড় কেন?

সম্পর্কিত
  • সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

    সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

    চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

  • কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫

    কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫

    কক্সবাজারের উখিয়ায় ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ আগুনে পাঁচজন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আজ শনিবার সকাল ৭টার কিছু সময় পর ইনানি মেরিন ড্রাইভ সড়কে রিসোর্টটিতে আগুন লাগে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিস

  • নেহা বোরাকে ছেড়ে দিল পুলিশ, আদালতে তোলা হবে অভিজিৎকে

    নেহা বোরাকে ছেড়ে দিল পুলিশ, আদালতে তোলা হবে অভিজিৎকে

    ভারতের দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ মিছিলের আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা মুক্তি পেয়েছেন। আজ শনিবার ভোরে তাকে মুক্তি দেওয়া হয়।

  • নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    “সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”