
‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’
আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন, স্ত্রী শাহীন আক্তার এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান এবং মায়সা সামিহা জামানের নামে বিভিন্ন ব্যাংকের ৪১ হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এদিন সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড বিভাগের পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান এসব হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন, সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের বিষয়ে অভিযোগ রয়েছে যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২ (শ) ধারা মোতাবেক সম্পৃক্ত অপরাধ। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পৃক্ত অপরাধ থেকে পাওয়া অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর, সম্পদ অর্জন ও ভোগ বিলাসের ব্যবহার করেছেন মর্মে প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার অনুসন্ধান কার্যক্রম চলমান।
এই অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাবগুলোতে জমাকৃত অপরাধলব্ধ অর্থ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন উত্তোলন করে পাচার বা অন্যত্র স্থানান্তর করতে না পারে সেজন্য ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করা প্রয়োজন।
ফরাসি বিদ্রোহ, তীব্র আর্থিক সংকট, বিপদে অভিবাসীরা
‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বিমান বাংলাদেশের দাম্মাম ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত
এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’
আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।

আতালের ‘অটল প্রতিরোধে’ জিততে পারল না বাংলাদেশ
ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেদিকুল্লাহ আতালের এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল মাত্র ৮৫ রানের। সেই ব্যাটাসম্যানই বাংলাদেশের জয়ের পথে চোখরাঙানি দিয়ে শেষ সেশন পর্যন্ত লড়াই করে তুলে নিলেন সেঞ্চুরি। তিনি ফিরে গেলেও আফগানিস্তানের বাকি ব্যাটসম্যানরা চোয়ালবদ্ধ নিবেদনে হতাশ করলেন বাংলাদেশকে। জেতা ম্যাচে ড

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি এবং মাদক পাচারে ব্যবহৃত বিশেষ কৌশলের ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়।