
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বছরের প্রথম দিনে নতুন পাঠ্যবই হাতে পাওয়ার মধ্য দিয়ে শিক্ষাবর্ষের সূচনা হয়েছে রাজশাহীতে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই না পৌঁছানোয় সেই আনন্দে কিছুটা ভাটা পড়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
নতুন বই পেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান হাসান জানায়, বছরের প্রথম দিনেই বই হাতে পাওয়ায় পড়াশোনার জন্য নতুনভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইশা নিশাতও নতুন বই পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, নতুন বই পাওয়ায় পড়তে আরও ভালো লাগছে।
তবে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মুখে ছিল হতাশার ছাপ। অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিজ্জাতুল মুনতাহা সাদিয়া জানায়, বছরের শুরুতেই বই না পাওয়ায় মন খারাপ লাগছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণির বই পাওয়া গেলেও সপ্তম ও অষ্টম শ্রেণির বই এখনো সরবরাহ করা হয়নি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীর ৯টি উপজেলায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চাহিদার শতভাগ বই ইতোমধ্যে বিদ্যালয়গুলোতে পৌঁছেছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে প্রায় ১১ লাখ ৬০ হাজারের বেশি বই সময়ের আগেই সরবরাহ করা হয়েছে।
অন্যদিকে জেলা শিক্ষা অফিসার মো. জায়েদুর রহমান জানান, মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির মোট চাহিদার বিপরীতে এখন পর্যন্ত প্রায় ৪৮.৮১ শতাংশ বই পাওয়া গেছে। সপ্তম ও অষ্টম শ্রেণির বই এখনও আসেনি, তবে আগামী ১৫ জানুয়ারির মধ্যে বাকি বইগুলো পৌঁছানোর আশা করা হচ্ছে।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।