
প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের বইয়ের সঙ্গে পাটের তৈরি পরিবেশবান্ধব স্কুল ব্যাগ দেবে সরকার। প্রাইমারির ২ কোটি শিক্ষার্থীকে এই স্কুল ব্যাগ দেওয়ার প্রকল্প বাস্তবায়নে কাজ করছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর আর তা বিতরণের দায়িত্ব পেয়েছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি প্রতিষ্ঠান ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কে কটূক্তি, অপপ্রচার এবং আপত্তিকর পোস্টের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, তাদের চি

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় দেশের ৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৯টি ওয়াশব্লকের রুটিন রক্ষণাবেক্ষণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ১২ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির ক্ষমতা স্থানীয় প্রশাসনের কাছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। উপজেলার অভ্যন্তরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলার অভ্যন্তরে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত কমিটি এই বদলির কাজ করবে।

প্রতিমন্ত্রী বলেন, “জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (এনএসএ) অনুযায়ী প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী পিছিয়ে আছে। ব্যক্তিগত পর্যবেক্ষণে আমার মনে হয়েছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।”

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে আগুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিজিএমইএ ইতোমধ্যে ১ লাখ সেট ড্রেস ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সরকার ও বিশ্বসাহিত্য কেন্দ্র যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, চলমান বৃত্তি পরীক্ষাটি গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু যেকোনো কারণে তারা নিতে পারেনি। আগামী বছরগুলোতে সঠিক সময়ে এ পরীক্ষা নেওয়া হবে।

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে ওপরের সব শ্রেণিতে ভর্তির জন্য বিদ্যমান লটারি পদ্ধতি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবনির্বাচিত সরকার। আগামী শিক্ষাবর্ষ (২০২৭ সাল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। মেধাভিত্তিক ভর্তির পদ্ধতিতে ফেরা কতটা বাস্তবসম্মত হলো?

সংবাদ সম্মেলনে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্ত্রণালয়ের নীতিগত সংস্কার ও উন্নয়নের ১২ দফা এজেন্ডা এবং একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে প্রায় ১১ লাখ ৬০ হাজারের বেশি বই সময়ের আগেই সরবরাহ করা হয়েছে।