Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফ্রান্সে স্কুলের শিক্ষা-সম্পদ নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, আহত অনেক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৪৫
ফ্রান্সে স্কুলের শিক্ষা-সম্পদ নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, আহত অনেক
ফ্রান্সে স্কুলে বিকল্প শিক্ষক নিয়োগ, শিক্ষা খাতে বাড়তি সম্পদ বরাদ্দ এবং উন্নত শিক্ষার পরিবেশের দাবিতে বিক্ষোভের সময় এক স্কুলের প্রবেশপথ অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। ছবি: রয়টার্স

ফ্রান্সে স্কুলের জরাজীর্ণ অবস্থা, পর্যাপ্ত সম্পদের ঘাটতি এবং চাপযুক্ত পরীক্ষা ব্যবস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরই মধ্যে এই বিক্ষোভের ঢেউয়ে এ পর্যন্ত ৭৬ জন আহত হয়েছে বলে আজ বুধবার জানিয়েছেন ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

টেলিভিশনের ছবিতে দেখা গেছে, লিয়নে সারিবদ্ধভাবে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। অন্যদিকে লিল এবং প্যারিসের উত্তরে সাঁ-দেনিতে শিক্ষার্থীরা নিজেদের স্কুলের বাইরে অবস্থান করছে। লিল ও লিয়নে লোকজন আবর্জনার পাত্রসহ বিভিন্ন জিনিসে আগুন ধরিয়ে দেয়। লিলে কয়েকজনকে বিভিন্ন বস্তু ছুড়তেও দেখা গেছে।

“এই বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে মোট ৭৬ জন আহত হয়েছেন,” জেফ্রে আরটিএল রেডিওকে বলেন।

Advertisement
Advertisement
Advertisement

গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভ ও অবরোধ মঙ্গলবারের বৃহত্তর সরকারি খাতের ধর্মঘটের সঙ্গে মিলে যাওয়ায় ফ্রান্সের জন্য সংবেদনশীল এক সময়ে তা রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সরকার ২০২৭ সালের বাজেট ঘোষণা করবে। সরকারি অর্থের ওপর চাপ কমাতে ওই বাজেটে ব্যয় কমানোর পদক্ষেপ থাকার কথা রয়েছে।

উগ্র বামপন্থী ফ্রান্স আনবোড পার্টির রাজনীতিকেরাও বিক্ষোভে যোগ দিয়েছেন। তবে দলটির রাজনৈতিক শিবিরের বাইরের কর্মকর্তা ও রাজনীতিকরা তাদের সমালোচনা করে বলেছেন, তাদের বক্তব্য শিক্ষার্থীদের ক্ষোভ আরও উসকে দিচ্ছে। বিতর্কের কেন্দ্রে থাকা ফ্রান্স আনবোড দলের মেয়র বালি বাগায়োকো বলেছেন, তার বক্তব্যকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে।

ফ্রান্সে স্বেচ্ছামৃত্যু বিল পাসfrench parliament

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সম্প্রচারমাধ্যম বিএফএমকে বলেন, মঙ্গলবারের বিক্ষোভের ঘটনায় প্রায় ৪৪০ জনকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছোড়ার সাতটি ঘটনাও ঘটেছে বলে জানান তিনি।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) তথ্য অনুযায়ী, ফ্রান্সের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ব্যয় সদস্য দেশগুলোর মধ্যে মাঝামাঝি পর্যায়ে রয়েছে এবং ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে এ ব্যয় বেড়েছে। তবে মোট বাজেটে শিক্ষার অংশ সামান্য কমেছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণিকক্ষগুলোতে অতিরিক্ত ভিড় এবং পর্যাপ্ত শিক্ষক নেই। অন্যদিকে সরকার বিক্ষোভকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে। তবে উচ্চবিদ্যালয়গুলোতে বিদ্যমান সমস্যাগুলো স্বীকার করে সেগুলোর সমাধান করা প্রয়োজন বলেও জানিয়েছে।

বিষয়: শিক্ষার্থীস্কুলবিক্ষোভপ্রাথমিক শিক্ষামাধ্যমিক বিদ্যালয়ফ্রান্সবাজেটবিক্ষোভ মিছিল
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী