Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফ্রান্সে স্বেচ্ছামৃত্যু বিল পাস

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৯: ১৯
ফ্রান্সে স্বেচ্ছামৃত্যু বিল পাস

ফ্রান্সে দীর্ঘ নৈতিক-রাজনৈতিক বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে পাস হলো ‘অ্যাসিস্টেড ডাইং’ বা ‘স্বেচ্ছামৃত্যু’ সংক্রান্ত ঐতিহাসিক বিল।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বুধবার দেশটির আইনপ্রণেতারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের জন্য এই আইনি অধিকারের স্বীকৃতি দিয়ে বিলটি অনুমোদন করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নতুন এই আইনের আওতায়, নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে, কোনো রোগী নিজে থেকে আবেদন করলে তাকে জীবনাবসানকারী ওষুধ দেওয়া যাবে।

সংশ্লিষ্ট ব্যক্তি যদি শারীরিকভাবে তা গ্রহণে অক্ষম হন, তবে চিকিৎসক বা নার্সের সহায়তায় তা প্রয়োগ করা হবে।

Advertisement
Advertisement
Advertisement
ফ্রান্সের কট্টর ডানপন্থী লা পেনের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন পূরণ হবে কি?Marine Le Pen–REUTERS

ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটির পক্ষে ২৯১টি এবং বিপক্ষে ২৪১টি ভোট পড়ে।

বিলটি পাসের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, “এই অত্যন্ত ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয়ে কেবল একটি পথই খোলা ছিল, আর তা হলো সময় নিয়ে মানুষের কথা শোনা, সংলাপ চালানো এবং উন্মুক্ত বিতর্ক সৃষ্টি করা”।

এদিকে বিলটির বিরোধিতায় পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছেন অনেকে।

তবে ফ্রান্সে সাধারণ মানুষের মাঝে স্বেচ্ছামৃত্যুর পক্ষে বরাবরই ব্যাপক জনসমর্থন দেখা গেছে।

গত ফেব্রুয়ারিতে প্রকাশিত ইফপের একটি জরিপ অনুযায়ী, দেশটির প্রায় ৮৪ শতাংশ মানুষ এই বিলটির পক্ষে মত দিয়েছিলেন।

বিষয়: ফরাসিফ্রান্সপার্লামেন্টইমানুয়েল মাখোঁআইন
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক