Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ: শিক্ষা প্রতিমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ১৮
শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে কেবল খরচের খাত হিসেবে দেখবে না, বরং শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানবসম্পদ তৈরির মূল কারখানা ও জাতি গঠনের প্রধান প্রকল্প।

Advertisement
Advertisement
Advertisement

দায়িত্ব গ্রহণের দুদিন পর আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

প্রতিমন্ত্রী ঘোষণা দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে। এটা আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকার।”

সংবাদ সম্মেলনে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্ত্রণালয়ের নীতিগত সংস্কার ও উন্নয়নের ১২ দফা এজেন্ডা এবং একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরেন।

Advertisement
Advertisement
Advertisement

ববি হাজ্জাজ জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, শিক্ষা খাতে মোট সরকারি ব্যয়ের ১৫-২০ শতাংশ বরাদ্দের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এ লক্ষ্যে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে ৩ বছর মেয়াদী ‘ফিসকাল আপলিফট প্ল্যান’ গ্রহণ করা হবে।

ববি হাজ্জাজ জানান, মাধ্যমিক পর্যায় থেকেই কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে এবং সাধারণ শিক্ষার সাথে কারিগরি শিক্ষার ‘ব্রিজ কোর্স’ চালু করা হবে, যাতে কোনো শিক্ষার্থীর ক্যারিয়ারে ‘ডেড এন্ড’ তৈরি না হয়।

শ্রমবাজার ও উচ্চশিক্ষার বৈশ্বিক চাহিদা বিবেচনায় বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ ছাড়া পাঠ্যবই ও পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “মুখস্থবিদ্যার বদলে সৃজনশীল চিন্তাধারা উৎসাহিত করতে আইটেম ব্যাংক ও ব্লুপ্রিন্ট ভিত্তিক পরীক্ষা ব্যবস্থা চালু করা হবে।”

বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল পাঠদানের কেন্দ্র নয়, বরং ‘জ্ঞান প্রতিষ্ঠান’ হিসেবে গড়ে তুলতে উচ্চশিক্ষা ও গবেষণা ইনোভেশন গ্র্যান্ট চালুর ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন এবং বিদেশে উচ্চশিক্ষায় বিশেষ সহায়তার পরিকল্পনাও সরকারের এজেন্ডায় রয়েছে বলেও জানান শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী আরও জানান, শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ফেরাতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি ‘পাবলিক ড্যাশবোর্ড’ চালু করা হবে। এর মাধ্যমে প্রকল্প অগ্রগতি, বই বিতরণ এবং ক্লাসের ঘণ্টা তদারকি করতে পারবেন নাগরিকরা।

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য–সার্টিফিকেট নয়, সক্ষমতা অর্জন। সেই সক্ষমতা অর্জনেই কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়।”

বিষয়: প্রতিমন্ত্রীশিক্ষাপ্রাথমিক শিক্ষাশিক্ষা মন্ত্রণালয়গণশিক্ষাশিক্ষামন্ত্রী
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।