কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে রাজশাহী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি
শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে রাজশাহীর সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রুটিন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে ছয়জন ডিন পদত্যাগ করেছেন। আজ রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আখতার হোসেন মজুমদার।
এর আগে গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে ছয় ডিনের পদত্যাগের জন্য রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।
সংশ্লিষ্ট ডিনদের পদের মেয়াদ গত বছর ১৭ ডিসেম্বরই শেষ হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রুটিন দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে পদত্যাগপত্র জমা দেন ডিনরা।
পদত্যাগকারী ডিনরা হলেন, আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের অধ্যাপক নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এস এম একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদের অধ্যাপক বিমল কুমার প্রামাণিক এবং ভূ-বিজ্ঞান অনুষদের অধ্যাপক এ এইচ এম সেলিম রেজা।
কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে রাজশাহী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি
বাংলাদেশের অর্থনীতি কোন অবস্থায়?
প্লট দুর্নীতি মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড
দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা সরকারের

কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে রাজশাহী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি
শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে রাজশাহীর সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

প্লট দুর্নীতি মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড
মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে পূর্বাচলে ১০ কাঠা করে ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেন, যাতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বাংলাদেশের অবদান সামান্য হলেও এর ক্ষতিকর পরিণতির বড় বোঝা বহন করতে হচ্ছে আমাদের।

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা সরকারের
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।