Advertisement

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ২

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ২
জাতীয় বার্ন ইনস্টিটিউট। ছবি: বাসস

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Advertisement

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

দগ্ধ ব্যক্তিরা হলেন, পাশা (৪০) এবং রঞ্জিত (৪৫)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, ভোরের দিকে দগ্ধ অবস্থায় ওই দুইজনকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। অগ্নিকাণ্ডে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। উভয়েরই শ্বাসনালি পুড়ে গেছে।

ডা. সুলতান মাহমুদ আরও জানান, দগ্ধ দুইজনকেই হাসপাতালে ভর্তি রেখে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে দুজনের অবস্থাই আশঙ্কাজনক।