ফতুল্লা

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ফতুল্লায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক আহত হয়।

নারায়ণগঞ্জে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ মাদরাসাশিক্ষার্থী
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়েছে। আহতরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ শ্রমিক
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে মো. আরিফুল (৩৫) নামে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

নারায়ণগঞ্জে কারখানার মেশিনে পিষ্ট হয়ে শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাগজ বোর্ড তৈরির কারখানায় কাজ করার সময় রোলার মেশিনে পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ: সকালে বাবার পর রাতে ছেলের মৃত্যু
গত সোমবার সকাল ছয়টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাবা ও তিন ছেলে দগ্ধ হন।

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: বাঁচানো গেল না পরিবারের কাউকেই
নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন মারা গেছে। সবশেষ আজ শুক্রবার সকালে এই ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা গৃহবধূ সায়মা বেগম মারা যান।

সবার অজান্তে ছাদে উঠে গেল শিশু, নিচে পড়ে মৃত্যু
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

