Advertisement

নারায়ণগঞ্জে কারখানার মেশিনে পিষ্ট হয়ে শ্রমিক নিহত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

নারায়ণগঞ্জে কারখানার মেশিনে পিষ্ট হয়ে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাগজ বোর্ড তৈরির কারখানায় কাজ করার সময় রোলার মেশিনে পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

Advertisement

গতকাল রোববার দিবাগত রাত প্রায় ১২টার দিকে ফতুল্লার ‘সিটি বোর্ড মিল’ নামক একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছ্যাপড়াঝাড় গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সুনীল। তিনি পরিবারের সঙ্গে ফতুল্লা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের মামা রহিম জানান, জাহাঙ্গীর প্রায় সাত বছর ধরে ওই কারখানায় পুরোনো কাগজ প্রক্রিয়াজাতকরণের কাজ করতেন। প্রতিদিনের মতো রোববার রাতেও তিনি কর্মরত ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে কাজ করার সময় তার ডান হাত অসাবধানতাবশত রোলার মেশিনের ভেতরে ঢুকে যায়। এতে হাত মারাত্মকভাবে থেঁতলে যায় এবং মাথার ডান পাশে গুরুতর আঘাত পান।

Advertisement

পরে সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।