Advertisement

ফতুল্লায় মাদরাসায় আগুন: হাসপাতাল থেকে ছাড়পত্র ৫৩ শিক্ষার্থীর, ভেন্টিলেশনে একজন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ফতুল্লায় মাদরাসায় আগুন: হাসপাতাল থেকে ছাড়পত্র ৫৩ শিক্ষার্থীর, ভেন্টিলেশনে একজন
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: বাসস

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনায় দগ্ধ ৮৮ জন শিক্ষার্থীর মধ্যে ৫৩ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র (ডিসচার্জ) দেওয়া হয়েছে। বর্তমানে বাকি ৩৫ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাঃ সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সুলতান মাহমুদ শিকদার বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনার পর এ পর্যন্ত মোট ৮৮ জন শিক্ষার্থীকে জরুরি চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসাধীনদের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৫৩ জনকে ইতিমধ্যেই নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা। তবে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৩৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।”

Advertisement

সুলতান মাহমুদ শিকদার আরো জানান, হাসপাতালে চিকিৎসাধীন প্রতিটি শিক্ষার্থীর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সাথে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। চিকিৎসকেরা দগ্ধ সকল শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।