
ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়েছে বলে জানা গেছে। আহতরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কাশিপুর এলাকার মাহেলা খাতুন বালিকা মাদরাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধ শিক্ষার্থীরা হলো—ষষ্ঠ শ্রেণির জিদনী (১৪), চতুর্থ শ্রেণির লামিয়া আক্তার শাপলা (১৩), সপ্তম শ্রেণির সুমাইয়া আক্তার (১৩), তৃতীয় শ্রেণির আসিয়া আক্তার আফরোজা (১২) ও চতুর্থ শ্রেণির আতিয়া (১১)।
মাদরাসার ক্যাশিয়ার মো. ইউসুফ আলী জানান, পাঁচ শিক্ষার্থীই মাদরাসাটির আবাসিক ছাত্রী। বিকেলে তারা খেলতে তিনতলা ভবনের ছাদে যায়। কিছুক্ষণ পর ছাদ থেকে শব্দ শুনে সেখানে গিয়ে তাদের দগ্ধ অবস্থায় দেখতে পান তিনি। পরে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পাঁচ শিক্ষার্থীকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
ইউসুফ আলী বলেন, মাদরাসা ভবনের ছাদের ওপর দিয়ে উচ্চক্ষমতার বিদ্যুতের তার রয়েছে। সেখান থেকেই কোনোভাবে তারা বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দগ্ধ শিক্ষার্থীরা জানান, বিকেলে তারা খেলাধুলার জন্য ছাদে গিয়েছিল। খেলার সময় হঠাৎ তাদের শরীরে আগুন ধরে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তারা বলতে পারেনি।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ বলেন, পাঁচজনের অবস্থাই গুরুতর।
সুলতান মাহমুদ আরও বলেন, আহতদের মধ্যে জিদনির শরীরে ৮২ শতাংশ, লামিয়ার শরীরে ৫৫ শতাংশ, আতিয়ার শরীরে ৪৫ শতাংশ, সুমাইয়ার শরীরে ১৩ শতাংশ এবং আসিয়ার শরীরে ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গ্রিসে বিস্ফোরণের পর ভবন ধস, নিহত ৬
গ্রিসের রাজধানী এথেন্সের প্লাকা এলাকায় গ্যাস বিস্ফোরণের পর একটি ভবন ধসে অন্তত ছয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার জন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
চাঁদা না দেওয়ায় রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের পাশে অবস্থিত নিউগিনি হাউজিং প্রোজেক্টের গেটে এ ঘটনা ঘটে।

খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থায় আজ শনিবার রাত ৭টার পর কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে ডা. মো. জহিরুল হককে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা।