Advertisement

মিরপুরে গার্মেন্টস ডিপোতে আগুন, দগ্ধ ৫

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

মিরপুরে গার্মেন্টস ডিপোতে আগুন, দগ্ধ ৫
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস ডিপোতে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতরা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

Advertisement

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডের পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ভর্তি হওয়া রোগীদের প্রত্যেকেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত (ইনহেলেশন ইনজুরি) হয়েছে।

ভর্তি হওয়া রোগীরা হলেন– মঈন (১৫), ময়না (৩৬), ফাতেমা (৯), ফাতেমা (৩০) এবং নাদিরা (৩০)।

ডা. সুলতান মাহমুদ জানান, হাসপাতালে ভর্তির পর আহতদের প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমানে প্রত্যেক রোগীর অক্সিজেন স্যাচুরেশন স্থিতিশীল রয়েছে। পাশাপাশি তাদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রত্যেক রোগীকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement