Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশেষ প্রতিবেদন

বরিশালের ৬ জেলায় ঝুঁকিপূর্ণ ৮৭৩ স্কুলভবন, দুর্ঘটনার শঙ্কায় শিশুরা

মৃত্যুঞ্জয় রায়

মৃত্যুঞ্জয় রায়

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১২: ৩৭
বরিশালের ৬ জেলায় ঝুঁকিপূর্ণ ৮৭৩ স্কুলভবন, দুর্ঘটনার শঙ্কায় শিশুরা
বরিশাল বিভাগের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। ছবি: চরচা

কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও দেয়ালে ফাটল, আবার কোনো ভবনের ছাদ থেকে বেরিয়ে এসেছে রড। বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পানি পড়ে। এমন জরাজীর্ণ ভবনেই চলছে বরিশাল বিভাগের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে দুর্ঘটনার আশঙ্কায় থাকছেন অভিভাবকরাও।

Advertisement

বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের ছয় জেলায় ৬ হাজার ২৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৮৭৩টি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব ভবনের সংস্কার ও নতুন ভবন নির্মাণের জন্য তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হলেও অনেক বিদ্যালয়ে এখনো ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান চলছে।

Advertisement
Advertisement
Advertisement

জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, বরিশালে সবচেয়ে বেশি ৩২০টি বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ। এ ছাড়া পিরোজপুরে ১৯৯টি, বরগুনায় ১৩২টি, ভোলায় ১১৫টি, ঝালকাঠিতে ৮৫টি এবং পটুয়াখালীতে ২২টি বিদ্যালয় রয়েছে এ তালিকায়।

স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভবন সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগের অভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বর্ষা মৌসুমে শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় পাঠদান ব্যাহত হয়। প্রয়োজনীয় শ্রেণিকক্ষ ও আসবাবপত্রের সংকটও রয়েছে কোনো কোনো বিদ্যালয়ে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ছানিকেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ১৯৯৭ সালে নির্মাণের পর আর উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। ভবনের বেহাল অবস্থায় স্বাভাবিক পাঠদান নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়েও একই ধরনের সমস্যা রয়েছে।

রংপুরে ভারপ্রাপ্ত দিয়েই কি চলবে প্রাথমিক শিক্ষা?rangpur

দেহেরগতি ইউনিয়নের বাসিন্দা শাহজাহান হাওলাদার বলেন, “ছানিকেদারপুর স্কুলসহ কয়েকটি বিদ্যালয়ের ভবন বেহাল অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কার ও নতুন ভবন নির্মাণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

বরিশাল সদর উপজেলার ৭৮ নম্বর আদর্শ মাতৃমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি তৈরি হয়েছিল ১৯৯৫ সালে। প্রধান শিক্ষক মিন্টু কুমার কর বলেন, “প্রায় পাঁচ-সাত বছর ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের সংস্কার হয়নি।”

বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার এনায়েত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ সালের ৩০ অক্টোবর ক্লাস চলার সময়ে ছাদের পলেস্তারা খসে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছিলেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান বলেন, “২০২৩ সালের অক্টোবর মাসে ভবনটি ভেঙে যায়। অবশ্য এর আগে থেকেই ভবনটি ঝুকিপূর্ণ ছিল। এখন পর্যন্ত কোনো ধরনের সংস্কার হয়নি। শিক্ষক থেকে শিক্ষার্থী আমরা সবাই ঝুঁকিতে আছি।”

বরিশাল বিভাগের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের জরাজীর্ণ অবস্থা। ছবি: চরচা
বরিশাল বিভাগের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের জরাজীর্ণ অবস্থা। ছবি: চরচা

বাকেরগঞ্জ উপজেলার কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানা যায়, সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে তারা সব সময় দুশ্চিন্তায় থাকেন। কখন ছাদের পলেস্তারা বা ভবনের কোনো অংশ ধসে পড়ে, সেই আতঙ্কে থাকতে হয়। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার করে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ সব বিষয়ে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল চরচাকে বলেন, “জেলার ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর তালিকা তৈরি করে শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। দ্রুত এসব প্রস্তাব বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে।”

বরিশাল জেলা শিক্ষা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, “জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এসব বিদ্যালয়ের সংস্কার ও নতুন ভবন নির্মাণের কাজ শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।”

বিষয়: স্কুলভবন ধসদুর্ঘটনাপ্রাথমিক বিদ্যালয়বরিশাল
Advertisement
সর্বশেষ
  • ১

    রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের পরিবারে শোক, পিতৃহীন দুই শিশু

  • ২

    ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটগ্রহণ ৫ ধাপে

  • ৩

    খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

  • ৪

    ছাত্রদল নেতাদের সঙ্গে তালা ভেঙ্গে নিজ র্কাযালয়ে চুয়েট উপাচার্য

  • ৫

    বরিশালের ৬ জেলায় ঝুঁকিপূর্ণ ৮৭৩ স্কুলভবন, দুর্ঘটনার শঙ্কায় শিশুরা

সম্পর্কিত
  • ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে কী করছে বাংলাদেশ ব্যাংক

    ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে কী করছে বাংলাদেশ ব্যাংক

    ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এ পরিস্থিতিতে ঋণ আদায় বাড়ানো, ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করা এবং সুশাসন ফেরাতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণ আদায়ে তদারকি জোরদার করার পাশাপাশি ব্যাংকিং খাতের আইন সংস্কার, ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন এবং ঋণ পুন

  • ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

    আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রথম ধাপের ভোট আয়োজনের লক্ষ্য নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জুনের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে সংস্থাটি। এর মধ্যে রমজানের আগে অন্তত তিন ধাপে

  • তিস্তার রূপ পরিবর্তনে আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা

    তিস্তার রূপ পরিবর্তনে আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা

    তিস্তার পানি কখনো বাড়ছে, আবার কখনো কমছে। এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী জেলার চরাঞ্চলের কৃষকরা পাকা ধান নিয়ে আতঙ্কে রয়েছেন। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে পানি বেড়ে গেলে নিচু জমির পাকা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। কৃষি বিভাগ থেকে অবশ্য আগাম জ

  • দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

    চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া হয়েছে। সরকারের দাবি, আন্তর্জাতিক মানের এই অপারেটরের মাধ্যমে টার্মিনাল পরিচালিত হলে বাড়বে দক্ষতা, কমবে জাহাজের অবস্থানকাল এবং আয় বাড়বে বন্দরের।