Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ অক্টোবর, ২০২৬
৩০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ অক্টোবর, ২০২৬
৩০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১০: ১৬
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
প্রতীকী ছবি: চরচা

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
Advertisement
Advertisement

নিহত আরিয়ানের আত্মীয় সোহাগ মিয়া জানান, আরিয়ান ফুটপাতে জুতা বিক্রি করতেন। ব্যবসার কাজ শেষে বাসায় ফেরার পথে জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তার পকেটে থাকা মোবাইল ফোন থেকে পরিবারকে দুর্ঘটনার তথ্য জানায়। পরে ঘটনাস্থল থেকে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘আমরা সৎ হলে তো কাস্টমসে এত জনবল রাখার দরকার হতো না’ rahmat ullah

সোহাগ মিয়া আরো জানান, আরিয়ানের স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগে মারা গেল আরিয়ান।

নিহত আরিয়ান পটুয়াখালী জেলার বাউফল থানার রামগড় গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে। তিনি যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজিরবাগ এলাকায় থাকতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

বিষয়: রাজধানীযাত্রাবাড়ীদুর্ঘটনাসড়ক দুর্ঘটনামৃত্যু
Advertisement
সর্বশেষ
  • ১

    ইসরায়েলের নির্বাচন: চূড়ান্ত ফল ঘোষণা, কে কত আসন পেল

  • ২

    ভাইরাল হওয়ার নেশায় ‘উড়ছে’ বাস, কর্তৃপক্ষ করছে কী?

  • ৩

    এক সময়ের শিল্পনগরী খুলনার অবস্থা আজ এমন কেন?

  • ৪

    ট্রেনের স্টপেজ চাওয়ায় এমপির পাল্টা প্রশ্ন–‘জামায়াত ছেড়ে বিএনপি হবেন?’

  • ৫

    তাহসিফের ‘বন্ধু’ পিবিআইয়ের হেফাজতে

সম্পর্কিত
  • ইসরায়েলের নির্বাচন: চূড়ান্ত ফল ঘোষণা, কে কত আসন পেল

    ইসরায়েলের নির্বাচন: চূড়ান্ত ফল ঘোষণা, কে কত আসন পেল

    ইসরায়েলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)। স্থানীয় সময় শুক্রবার সকালে প্রকাশিত ফলে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

  • তাহসিফের ‘বন্ধু’ পিবিআইয়ের হেফাজতে

    তাহসিফের ‘বন্ধু’ পিবিআইয়ের হেফাজতে

    বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির বন্ধুস্থানীয় ছোটভাই শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

  • বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

    বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

    বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ইতালির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১১ জন আহতও হয়েছেন বলে জানিয়েছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।