চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের চারিয়া মুছার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন, ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও তার ছোট ভাই ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। তারা হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শামসুজ্জামান চরচাকে বলেন, “দুই ভাই মোটরসাইকেল চালিয়ে হাটহাজারী সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় খাগড়াছড়িমুখী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমতিয়াজ মাহমুদ ইরাত মারা যান। দুর্ঘটনায় আহত অপর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।”
চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক চরচাকে বলেন, “হাসপাতালে আনার পর ইফতেখার মাহমুদ তুষারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”