
জাপানে বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা ও সমান অধিকার নিশ্চিত হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
চুক্তিতে নারী কর্মীদের অধিকার সুরক্ষার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মক্ষেত্রে নারী ও পুরুষ সমান সুযোগ পাবেন।
গ্রিসের এজিয়ান সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে পৃথক দুটি ঘটনায় সোমবার ১২ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।
এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে একটি নৌকার সঙ্গে পুলিশের টহলযানের সংঘর্ষের ঘটনায়। গ্রিসের কোস্টগার্ড কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপির বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের।
কোস্টগার্ডের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, সোমবার লেসবস দ্বীপের কাছে নৌযান সংঘর্ষের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে এক শিশু ও চারজন নারী রয়েছে।
এ ছাড়া সামোস দ্বীপের কাছে একটি ছোট নৌকা ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। কোস্টগার্ড জানায়, ওই নৌকা থেকে আরও ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনকে নৌকাটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের কথিত সংগঠক বলে ধারণা করা হচ্ছে।
লেসবস দ্বীপের কাছে দুর্ঘটনার বিষয়ে কোস্টগার্ডের ওই কর্মকর্তা বলেন, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি দ্রুতগতির নৌকার সঙ্গে পুলিশের একটি টহলযানের বাম পাশের অংশে সংঘর্ষ হয়। এ ঘটনায় আটজনকে উদ্ধার করা হয়েছে।
তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর আশায় অভিবাসন প্রত্যাশীদের কাছে এজিয়ান সাগর একটি বহুল ব্যবহৃত সমুদ্রপথ। তবে এই বিপজ্জনক পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।
এর আগে গত সেপ্টেম্বরে ক্রিট দ্বীপের কাছে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় একজনের মৃত্যু হয় ও ২৫ জন নিখোঁজ রয়েছে।

জাপানে বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা ও সমান অধিকার নিশ্চিত হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
চুক্তিতে নারী কর্মীদের অধিকার সুরক্ষার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মক্ষেত্রে নারী ও পুরুষ সমান সুযোগ পাবেন।

ইসলামাবাদে লোক ভির্জা জাদুঘরের মঞ্চ মাতালেন বাংলাদেশি শিল্পীরা
পাকিস্তানের সর্বস্তরের দর্শক-শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।

চীনের গুয়াংজুতে কনস্যুলেট অফিস স্থাপনে প্রধানমন্ত্রীর প্রতি প্রবাসী বাংলাদেশিদের আহ্বান
আবেদনকারীদের হিসাব অনুযায়ী, গুয়াংজু থেকে বেইজিংয়ের দূরত্ব প্রায় ২ হাজার ১২৬ কিলোমিটার এবং কুনমিংয়ের দূরত্ব প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার। ফলে প্রয়োজনীয় কনস্যুলার সেবা পেতে এসব এলাকার বাংলাদেশিদের যথেষ্ট সময় ও অর্থ ব্যয় করতে হয়।

প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর
আবেদনের সঙ্গে প্রবাসী কর্মীর পাসপোর্টের কপি, বিএমইটির বহির্গমন ছাড়পত্র বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের প্রমাণ, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেওয়া প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর ব্যাংক হিসাবের স্টেটমেন্ট, ছবি, স্বাক্ষর ও জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।