
অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন
চুক্তির আওতায় নথি ও ভিসা জালিয়াতিসহ অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্ত করা, অপরাধী চক্রের কার্যক্রম ব্যাহত করা এবং এসব অপরাধ মোকাবিলায় দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।
পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে ৩০৫ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ শিশু রয়েছে বলে আজ রোববার জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আইওএমের তথ্য অনুযায়ী, নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে এটি ডুবে যায়। এ ঘটনায় ৫২ জন পুরুষ, ৪২ জন নারী ও ১৫ শিশু মারা গেছে। দুর্ঘটনা থেকে ৮০ জনের বেশি বেঁচে ফিরেছে। তবে অন্তত ১১৬ জন এখনো নিখোঁজ রয়েছে।
আইওএমের বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগের সন্ধানে আফ্রিকার হর্ন অঞ্চল থেকে প্রতিবছর হাজার হাজার অভিবাসী জিবুতি হয়ে বাব আল-মান্দেব প্রণালি পেরিয়ে উপসাগরীয় দেশগুলোর দিকে যাত্রা করে। ইয়েমেনে সহিংসতা চললেও অভিবাসীদের এই যাত্রা অব্যাহত রয়েছে।
জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেকজান্দ্রে কোয়েসাক বলেন, “এটি প্রাণহানির এক ভয়াবহ ঘটনা। অর্থনৈতিক সুযোগের সন্ধানে যাত্রা করা অভিবাসীরা এই অভিবাসনপথে কী ধরনের বিপদের মুখোমুখি হয়, এই মর্মান্তিক ঘটনা তা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেয়।”

অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন
চুক্তির আওতায় নথি ও ভিসা জালিয়াতিসহ অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্ত করা, অপরাধী চক্রের কার্যক্রম ব্যাহত করা এবং এসব অপরাধ মোকাবিলায় দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০
দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।