
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৫৪
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
চরচা প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি গাড়ি দ্রুত গতিতে এসে অনুষদের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর উঠে যায়। গাড়িটির চালকের আসনে ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে সাদমান। গাড়ি চালানো শেখার সময় তিনি এ দুর্ঘটনা ঘটান ।
আহতরা হলেন— জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাশফিয়া তাবাসসুম ও সিদরাতুল।
দুর্ঘটনায় আহতরা সবাই ঢাবির মার্কেটিং বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থী। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং একজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাড়িচালক সাদমান জানান, তিনি এর আগে কখনো গাড়ি চালাননি এবং মঙ্গলবারই প্রথম স্টিয়ারিং হাতে নিয়েছিলেন। ঘটনার সময় তার পাশে একজন ব্যক্তি বসা ছিলেন, যিনি দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের ধারণা, তিনি পেশাদার ড্রাইভার ছিলেন।
ঘটনার বিষয়ে অভিযুক্তের বাবা অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল প্রাং রতন বলেন, “ঘটনা শোনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। আহত শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। দুর্ঘটনাকবলিত গাড়িটিসহ অভিযুক্তকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তের বাবাও প্রশাসনের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন।”

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৫৪
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

নিউ গিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউ গিনি প্রোপার্টিজ লি.-এর প্রজেক্টে হামলা, গোলাগুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ জামিন পেয়েছেন।

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমি-সুজন রিমান্ড শেষে কারাগারে
গত শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন আয়াসসহ একদল তরুণ। এর জেরে উভয়পক্ষের বাগবিতণ্ডার মধ্যে আয়াসসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিরাপত্তার কারণে কারাগারে চলবে জিয়াউল আহসানের বিচার
আওয়ামী লীগ সরকারের আমলে ১০০টির বেশি গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার আজ মঙ্গলবার থেকে কারাগারে রেখে করা হবে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।