
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

পোশাকশ্রমিকদের অসন্তোষের পেছনে কোনো যৌক্তিক কারণ ছিল না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শনিবার সিলেটে সামাজিক সম্প্রীতি, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিলে অংশগ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “শ্রমিকদের অসন্তোষের পেছনে কোনো যৌক্তিক কারণ ছিল না। সরকার ঘটনার পরপরই মজুরি বোর্ড গঠন করেছে। ডিসেম্বর থেকে নতুন মজুরি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। শ্রমিক অসন্তোষের পেছনে স্বাভাবিক কারণের বাইরে অন্য কোনো কার্যকারণ রয়েছে কি না, তা সংশ্লিষ্টরা খতিয়ে দেখবেন।”
মন্ত্রী আরও বলেন, “এ ধরনের অসন্তোষের কারণে অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়লেও তা কাটিয়ে ওঠা সম্ভব।”
এরপর একই দিন দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বলেন, “কোনো অস্থিরতাই কাম্য নয়। কারণ একটি অস্থিরতা নতুন আরেকটি অস্থিরতা সৃষ্টি করে।”
তবে এতে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “বিনিয়োগ দীর্ঘমেয়াদি বিষয়। তাই এই কয়েকদিনের অস্থিরতার কারণে বিনিয়োগ দু পা পিছিয়ে বা এগিয়ে যাবে না।”

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।